নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই
নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…
মেলবোর্ন, ১০ ফেব্রুয়ারি- বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে দৈনিক দিনকালের সিটি এডিটর আলী মাহমুদের (আলী মামুদ নামে সুপরিচিত) মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় টয়লেটের দরজা খুলে তার মরদেহ উদ্ধার করা হয়।
দৈনিক দিনকাল পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বে আছেন বিএনপি নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
আলী মামুদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, সকালে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ সেখানে গিয়ে টয়লেটের দরজা খুলে ওই সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, আলী মামুদ স্ট্রোক করে মারা গেছেন। তার মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য হিসেবেও কাজ করতেন আলী মামুদ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au