বাংলাদেশ

এক ধাপ অবনমন

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ

  • 5:49 pm - February 10, 2026
  • পঠিত হয়েছে:২৫৩ বার
মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘দুর্নীতির ধারণা সূচক ২০২৫’ প্রকাশ করা হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ ফেব্রুয়ারি- ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ উঠে এসেছে ১৩তম অবস্থানে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী, ১৮২টি দেশের মধ্যে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ২৪। ১০০-এর স্কেলে এই স্কোর বৈশ্বিক গড় স্কোর ৪২-এর তুলনায় অনেক কম।

গত বছরের তুলনায় বাংলাদেশের স্কোর ১ পয়েন্ট বেড়েছে। ২০২৪ সালে বাংলাদেশের স্কোর ছিল ২৩। তবে স্কোর বাড়লেও বৈশ্বিক অবস্থান বা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক ধাপ পিছিয়েছে। গত বছর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম, আর এবার তা নেমে এসেছে ১৩তমে।

মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘দুর্নীতির ধারণা সূচক ২০২৫’ প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে সূচকের বিভিন্ন দিক তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, স্কোর সামান্য বাড়লেও সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। তার ব্যাখ্যায় বলা হয়, জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে আন্তর্জাতিকভাবে একটি ইতিবাচক ঘটনা হিসেবে মূল্যায়ন করা হয়েছে বলেই স্কোরে এক পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তবে সংস্কার কার্যক্রমে দুর্বলতা, মাঠপর্যায়ে দুর্নীতির বাস্তব চিত্র এবং স্বচ্ছতার অভাবের কারণে সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ পিছিয়ে গেছে।

ইফতেখারুজ্জামান আরও বলেন, অন্তর্বর্তী সরকার দুর্নীতি দমন ও স্বচ্ছতার ক্ষেত্রে প্রত্যাশিত দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। এই সময়ে একটি বড় সুযোগ হারানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

দুর্নীতির ধারণা সূচক ২০২৫ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক। দেশটির স্কোর ৮৯। দ্বিতীয় অবস্থানে থাকা ফিনল্যান্ডের স্কোর ৮৮ এবং তৃতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুরের স্কোর ৮৪।

অন্যদিকে, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়া। এই দুই দেশের স্কোর মাত্র ৯। ১০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা। আর ১৩ স্কোর পেয়ে যৌথভাবে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে ইয়েমেন, লিবিয়া ও ইরিত্রিয়া।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তুলনামূলকভাবে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভুটান। দেশটির স্কোর ৭১। ভারত ও মালদ্বীপের স্কোর ৩৯, শ্রীলঙ্কার ৩৫, নেপালের ৩৪, পাকিস্তানের ২৮ এবং আফগানিস্তানের স্কোর ১৬।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সিপিআই সূচকে দুর্নীতির মাত্রা নির্ধারণ করা হয় ০ থেকে ১০০ স্কেলে। এই পদ্ধতিতে ০ স্কোর মানে সংশ্লিষ্ট দেশে দুর্নীতির ব্যাপকতা সর্বোচ্চ এবং ১০০ স্কোর মানে দুর্নীতির মাত্রা সর্বনিম্ন বলে বিবেচিত হয়।

সূচকের এই সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশে দুর্নীতির পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের বিষয়টি সামনে এসেছে। স্কোরে সামান্য উন্নতি হলেও সার্বিক অবস্থান ও কাঠামোগত সংস্কারের ঘাটতি ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au