সর্বশেষ

ঢালিউডে পা রাখলেন কলকাতার শাতাফ ফিগার

  • 12:42 am - February 11, 2026
  • পঠিত হয়েছে:২২১ বার

মেলবোর্ন, ১১  ফেব্রুয়ারি- আসন্ন ঈদের সিনেমা ‘রাক্ষস’ দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্রে দেখা দিতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা শাতাফ ফিগার। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা তিনি কাজ করেছেন নায়ক সিয়াম আহমেদের সঙ্গে। এতে তাকে দেখা যাবে খল-অভিনেতার চরিত্রে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বাংলা ও বলিউডে পরিচিত মুখ শাতাফ ফিগারকে সর্বশেষ দেখা গেছে অরিন্দম শীল পরিচালিত ‘মিতিন মাসি’ সিনেমায়। এবার সিয়াম অভিনীত ‘রাক্ষস’–এর মাধ্যমে ঢালিউডে পা রাখছেন তিনি।

জানা গেছে, ‘রাক্ষস’ সিনেমার একটি বড় অংশের শুটিং হয়েছে শ্রীলঙ্কায়। সেখানেই সিয়াম আহমেদের সঙ্গে একাধিক অ্যাকশন দৃশ্যে অংশ নেন শাতাফ ফিগার। শুটিং চলাকালে বিদেশের লোকেশনে টানা কাজের পাশাপাশি তিনি স্থানীয় পরিবেশ ঘুরে দেখেন এবং টিমের সদস্যদের সঙ্গে সময় কাটান।

সিনেমাটির গল্পে রোমান্স ও অ্যাকশন, দুই উপাদানই গুরুত্ব পেয়েছে বলে আগে জানিয়েছিলেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও নায়ক সিয়াম আহমেদ। তখনই জানা যায়, খলনায়কের ভূমিকায় বাংলা ও মুম্বাইয়ের একজন পরিচিত অভিনেতাকে নেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হয়নি, পরে জানা যায় সেই চরিত্রেই অভিনয় করেছেন শাতাফ ফিগার।

এই ছবির মধ্য দিয়ে বাংলাদেশের সিনেমায় অভিষেক হচ্ছে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়েরও। তিনি ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর মুক্তি পায় ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক। রোমান্টিক ইমেজের খোলস ছেড়ে রক্তমাখা চেহারা আর ভয়ংকর দৃষ্টিতে এক অচেনা অবতার রূপে হাজির হন সিয়াম।

ফার্স্ট লুকে দেখা যায়, একটি সাদা বাথটাব-কিন্তু সেখানে পানি নয়, রক্তে ভরা। সেই রক্তের ভেতর পড়ে আছে একটি মৃত বাঘ। পাশে দাঁড়িয়ে সাদা স্যুট–বুট পরা সিয়াম আহমেদ। মুখে গোলাপের ডাঁটা, এক হাতে চাইনিজ কুড়াল, অন্য হাতে পিস্তল। ক্যামেরা ধীরে ওপরে উঠতেই দেখা যায়-ধবধবে সাদা একটি ঘর, যার মেঝে জুড়ে ছোপ ছোপ রক্ত। এক শটেই ‘রাক্ষস’–এর ভয়ংকর আবহ স্পষ্ট হয়ে ওঠে।

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রাক্ষস’ সিনেমা দিয়ে সিয়ামের সঙ্গে শাতাফ ফিগারের জুটি দর্শকের কাছে কতটা গ্রহণযোগ্য হয়, সে দিকেই এখন নজর।

 

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au