সর্বশেষ

ড্রইং বোর্ডেই আটকে ‘ধুম ৪’, রণবীরকে ঘিরে গুঞ্জন

  • 2:04 am - February 11, 2026
  • পঠিত হয়েছে:১২০ বার

মেলবোর্ন, ১১  ফেব্রুয়ারি- বলিউডে এ মুহূর্তে সবচেয়ে বেশি ঘুরে বেড়ানো প্রশ্নগুলোর মধ্যে অন্যতম হলো, যশ রাজ ফিল্মসের ‘ধুম ৪’-এ কি রণবীর কাপুরকে দেখা যাবে মূল প্রতিপক্ষ হিসেবে? সোশ্যাল মিডিয়া থেকে বলিপাড়ার বিভিন্ন রঙিন আড্ডায়, সর্বত্রই এ আলোচনা। গুঞ্জন, রণবীর নাকি থাকছেন ‘ধুম ৪’-এ। কিন্তু আদৌ কি সত্যি এই খবর? না কি আরও একবার দর্শকের সামনে উঠছে শুধুই জল্পনার ধোঁয়া?

সম্প্রতি সেই জল্পনায় খানিকটা জল পড়েছে। এক সূত্রের দাবি, ‘ধুম ৪’ নিয়ে এখনও কোনও চূড়ান্ত চিত্রনাট্যই তৈরি হয়নি।

বরং যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া তাঁর প্রোডাকশন হাউসের সবচেয়ে প্রেস্টিজিয়াস ফ্র্যাঞ্চাইজি নিয়ে একেবারেই ঝুঁকি নিতে নারাজ।

সেই সূত্র আরও বলেছে, যশ রাজ ফিল্মসের কাছে এখনও ‘ধুম ৪’-এর কোনও চূড়ান্ত চিত্রনাট্য নেই। ২০১৩ সালে ‘ধুম ৩’ মুক্তির পর থেকেই এই ছবির ভাবনা চলছে। গত ১৩ বছরে আদিত্য চোপড়া এই ছবি সংক্রান্ত অন্তত ন’টি স্ক্রিপ্টের খসড়া বাতিল করেছেন।

পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তিনি এ ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে চাইছেন না। বিশেষ করে ‘ওয়ার ২’ এবং ‘মর্দানি ৩’-এর ব্যর্থতার পর।

অর্থাৎ, ‘ধুম ৪’ আপাতত রয়েছে ড্রইং বোর্ডেই, ক্যামেরার সামনে নয়। তাহলে রণবীর কাপুরের নাম এলো কোথা থেকে? সেই প্রসঙ্গেও সূত্র বেশ স্পষ্ট।

ওই সূত্রে এখানেই থামেনি। তার মতে, এই মুহূর্তে রণবীর পুরোপুরি মন দিয়েছেন সঞ্জয় লীলা বনশালির ‘লভ অ্যান্ড ওয়ার’ এবং নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর মো সব ছবিতে। যশ রাজের সঙ্গে তাঁর শেষ কাজ ‘শামশেরা’ বক্স অফিসে ভয়াবহভাবে মুখ থুবড়ে পড়েছিল। সেই অভিজ্ঞতার পর তিনি এই ব্যানারের সঙ্গে কাজ করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক।

অর্থাৎ, ‘ধুম ৪’-এ রণবীরের খলনায়ক হওয়া, এ মুহূর্তে তার কোনও শক্তপোক্ত প্রমাণ নেই।

রণবীর কাপুরের সামনে কী কী ছবি? এক কথায়, কাজের দিক থেকে কিন্তু রণবীরের ক্যালেন্ডার ঠাসা।

‘লভ অ্যান্ড ওয়ার’: সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় যুদ্ধের পটভূমিতে তৈরি এই মহাকাব্যিক ছবিতে রণবীরের অভিনয় নিয়ে প্রত্যাশা তুঙ্গে। সঙ্গে রয়েছেন আলিয়া ভাটও ভিকি কৌশল।

‘রামায়ণ’ পার্ট ১ (দীপাবলি ২০২৬): নীতেশ তিওয়ারির পরিচালনায় রণবীরকে দেখা যাবে রামের ভূমিকায়। সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ এবং হনুমান হিসেবে সানি দেওল। শুটিং প্রায় শেষের পথে।

‘রামায়ণ’ পার্ট ২: প্রথম পর্বের পরই শুরু হবে দ্বিতীয় ভাগের শুটিং।

‘অ্যানিম্যাল পার্ক’: সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় ‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়েল, যেখানে আরও গভীর, আরও অন্ধকার রণবীরকে দেখার অপেক্ষায় দর্শক।

সব মিলিয়ে বলা যায়, রণবীর কাপুর আপাতত ‘ধুম ৪’-এর ধোঁয়ার বাইরে থেকেই নিজের কেরিয়ার গুছিয়ে নিচ্ছেন। আর ‘ধুম ৪’? সেই ছবি এখনও খোঁজ করছে তার সঠিক গল্প। নাম নয়, তারকা নয়, আগে চাই টানটান গল্প আর নিখুঁত চিত্রনাট্য।

ধুম-এর গর্জন কি আদৌ শোনা যাবে না কি এই ফ্র্যাঞ্চাইজি থেকেই যাবে স্মৃতির পাতায়? এই প্রশ্নের উত্তর দেবে শুধু সময়ই।

এই শাখার আরও খবর

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au