সর্বশেষ

নির্বাচন ঘিরে তারকারা বিপাকে, হুমকির মুখে পরীমণি-সাবিলা

  • 2:26 am - February 11, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার

মেলবোর্ন, ১১  ফেব্রুয়ারি- এবার জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল, প্রার্থী, সমর্থকদের পাশাপাশি শোবিজ তারকারাও নানা বিষয়ে পোস্ট শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। এ ক্ষেত্রে কেউ কেউ প্রতারণার শিকার হচ্ছেন, কেউ পাচ্ছেন হুমকি। সম্প্রতি এমন দুটি ঘটনা ঘটেছে অভিনেত্রী পরীমণি ও সাবিলা নূরের সঙ্গে।

গতকাল দুপুরে একটি খবরের ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেন পরীমণি। তাতে দেখা যায়, রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারে করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। ভিডিও শেয়ার করার পর একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয় পরীমণিকে। নির্বাচন নিয়ে কোনো কিছু শেয়ার করা যাবে না বলে অভিনেত্রীকে শাসানো হয়। এরপর আরও একটি নম্বর থেকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাঁকে, দেওয়া হয় গুলি করে হত্যার হুমকি। সেই কলরেকর্ড ফেসবুকে শেয়ার করে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ বিষয়ে আজকের পত্রিকাকে পরীমণি বলেন, ‘দুর্গম এলাকায় ভোটের সরঞ্জাম পাঠিয়েছে, সেখানে একজন নারী অফিসার কথা বলছিলেন। এটা দেখে খুব ভালো লাগছিল। তাই শেয়ার করেছিলাম ফেসবুকে। এরপরেই শুরু হলো হুমকি-ধমকি। কেন, আমাকে কি তাদের জিজ্ঞাসা করে শেয়ার দিতে হবে? আমি জানতে চাই, এরা কারা?’

অন্যদিকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের সাহায্যে সাবিলা নূরের ছবি ও কণ্ঠ ব্যবহার করে তৈরি করা হয়েছে একটি রাজনৈতিক দলের নির্বাচনী ভিডিও। সেটি নজরে আসতে সবাইকে সতর্ক করে দিয়ে সাবিলা জানালেন, এ ধরনের কোনো প্রচার তিনি করেননি।

ফেসবুকে সাবিলা লেখেন, ‘আমাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে। স্পষ্টভাবে জানাতে চাই, যদি কখনো আমি কোনো বিষয়ে বক্তব্য দিই, তা কেবল মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশিত হবে। পাশাপাশি আরও উল্লেখ করতে চাই, সম্প্রতি এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে আমার মতো অনেক আর্টিস্টকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে; যা একেবারেই কাম্য নয়।’

সাবিলা আরও লিখেছেন, ‘অনেকে হয়তো ভালোবাসা বা আবেগ থেকে এসব তৈরি করেন। তবে সেগুলো সামগ্রিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভুল বার্তা ছড়িয়ে দেয়। অনুগ্রহ করে এসব বিষয়ে সচেতন থেকে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানাচ্ছি।’

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au