বাংলাদেশ

উপদেষ্টাদের আয়-সম্পদের হিসাব প্রকাশ করল মন্ত্রিপরিষদ বিভাগ

  • 4:56 am - February 11, 2026
  • পঠিত হয়েছে:১৪১ বার
উপদেষ্টাদের আয়-সম্পদের হিসাব প্রকাশ করল মন্ত্রিপরিষদ বিভাগ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ ফেব্রুয়ারি- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার প্রকাশিত এই বিবরণীতে গত অর্থবছর অর্থাৎ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত উপদেষ্টাদের আর্থিক ও অার্থিক বহির্ভূত সম্পদের তথ্য তুলে ধরা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের সদস্য, বিশেষ সহকারী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সম্পদের চিত্র উঠে এসেছে।

প্রকাশিত তথ্যানুযায়ী, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। আগের অর্থবছরে তাঁর সম্পদ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। সে হিসাবে এক বছরে তাঁর সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা। সঞ্চয়পত্র নগদায়ন, ব্যাংক আমানত বৃদ্ধি এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার থেকে এই সম্পদ বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। অধ্যাপক ইউনূসের আর্থিক সম্পদের পরিমাণ ১৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৪০১ টাকা এবং নন-ফাইন্যান্সিয়াল সম্পদ ২১ লাখ ৬ হাজার ২৫০ টাকা। তাঁর বিদেশে সম্পদের পরিমাণ ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকা। তাঁর কোনো আর্থিক দায় নেই।

প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের মোট সম্পদ ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা, যা আগের বছর ছিল ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। অর্থাৎ এক বছরে তাঁর সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা। তাঁর আর্থিক সম্পদ ৪ লাখ ৫১ হাজার ৮৬০ টাকা এবং নন-ফাইন্যান্সিয়াল সম্পদ ১ কোটি ২৩ লাখ ১১ হাজার ৫০০ টাকা। তাঁর ১৬ লাখ ৯৬ হাজার টাকার দায় রয়েছে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের মোট সম্পদ ৭ কোটি ১৬ লাখ টাকার বেশি, যা আগের বছর ছিল ৭ কোটি ১০ লাখের বেশি। তাঁর কোনো দায় নেই। তাঁর স্ত্রী পারভীন আহমেদের মোট সম্পদ ৫ কোটি ৩৮ লাখ টাকার বেশি এবং তাঁর ব্যবসায়িক দায় রয়েছে ৩ কোটি ১২ লাখ টাকার বেশি।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের মোট সম্পদ ১৬ কোটি ২২ লাখ টাকার বেশি। আগের বছর ছিল ১৫ কোটির বেশি। ব্যাংক আমানত থেকে মুনাফা ও ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি থেকে আয়ের কারণে সম্পদ বেড়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোট সম্পদ ১ কোটি ৬০ লাখ ৯৮ হাজার ২৩২ টাকা। তাঁর স্ত্রী শীলা আহমেদের সম্পদ ২ কোটি ৪৪ লাখ ৯২ হাজার ৬১৩ টাকা।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মোট সম্পদ ২ কোটি ৯৩ লাখ টাকার বেশি। তাঁর স্ত্রী জাহান আরা সিদ্দিকীর সম্পদ ৩ কোটি ৬৬ লাখ টাকার বেশি।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলমের মোট সম্পদ ২ কোটি ৭৭ লাখ টাকার বেশি। তাঁর স্ত্রী লায়লা আরজুর সম্পদ ১ কোটি ১৩ লাখ টাকার বেশি।

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, তাঁর মোট সম্পদ ২ কোটি ৫২ লাখ ৯৯ হাজার ২৬৯ টাকা। উত্তরাধিকার সূত্রে গৃহ ও কৃষি সম্পত্তি পাওয়ায় সম্পদ বেড়েছে। তাঁর স্ত্রী সায়রা রহমান খানের সম্পদ ৫ কোটি ৮৩ লাখ টাকার বেশি।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের মোট সম্পদ ৭ কোটি ৫৭ লাখ টাকার বেশি। তাঁর স্ত্রী অধ্যাপক তাসনিম আরেফা সিদ্দিকীর সম্পদ ৮ কোটি ২৯ লাখ টাকার বেশি।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মোট সম্পদ ১ কোটি ১২ লাখ টাকার বেশি, যা আগের বছরের তুলনায় কমেছে। তাঁর স্বামী আবু বকর সিদ্দিকের সম্পদ ১ কোটি ৯০ লাখ টাকার বেশি।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি। তাঁর মোট সম্পদ ৯১ কোটি ৬৫ লাখ টাকার বেশি। তাঁর স্ত্রী ইফসিয়া মাহিনের সম্পদ ২ কোটি টাকার বেশি।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর মোট সম্পদ ২ কোটি ১৫ লাখ টাকার বেশি। তাঁর স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ টাকা এবং তাঁর ১ কোটি টাকার দায় রয়েছে।

এ ছাড়া অন্যান্য উপদেষ্টা, সাবেক উপদেষ্টা, বিশেষ সহকারী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সম্পদের বিবরণও প্রকাশ করা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, তাঁর মোট সম্পদের বড় একটি অংশ বিদেশে অবস্থিত এবং তাঁর প্রায় ১২ লাখ মার্কিন ডলারের দায় রয়েছে।

২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা দুর্নীতিবিরোধী অবস্থানের কথা জানিয়ে উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের ঘোষণা দিয়েছিলেন। দীর্ঘদিনের সমালোচনার পর অবশেষে উপদেষ্টাদের এই সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au