বাংলাদেশ

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

  • 4:52 am - February 12, 2026
  • পঠিত হয়েছে:২৫৬ বার
কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন দেয়ার অভিযোগ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ ফেব্রুয়ারি- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক জামায়াত নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের জামায়াতের সাধারণ সম্পাদক জাহিদ হাসানের বাড়িতে এ আগুন দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির পেছন দিক দিয়ে দুই ব্যক্তি চুপিসারে ভেতরে প্রবেশ করে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন ধোঁয়া ও আগুনের বিষয়টি টের পেলে তারা এগিয়ে গেলে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়। আগুন নেভানোর চেষ্টা করা হলেও ততক্ষণে রান্নাঘরটি পুড়ে যায়।

জাহিদ হাসান বলেন, বিকেলের দিকে হঠাৎ করে দুই দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে এসে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি শনাক্ত করতে পারেননি। তিনি দাবি করেন, নির্বাচনকে সামনে রেখে তাকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই আগুন দেওয়া হতে পারে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au