বাংলাদেশ

বগুড়ায় রাতে ভোটকেন্দ্রে ঢুকে জামায়াত নেতা আটক

  • 6:53 am - February 12, 2026
  • পঠিত হয়েছে:২৮৫ বার
বগুড়ায় রাতে ভোটকেন্দ্রে ঢুকে জামায়াত নেতা আটক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ ফেব্রুয়ারি- বগুড়া-৬ সদর আসনের একটি ভোটকেন্দ্রে রাতে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ১০টার দিকে শহরের ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম নাসিরুল ইসলাম। তিনি বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, রাতের দিকে খবর পাওয়া যায় যে ১০ থেকে ১৫ জন ব্যক্তি ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুমতি ছাড়া প্রবেশ করেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। সেখানে উপস্থিতদের মধ্যে নাসিরুল ইসলামকে আটক করা হয়।

আটকের পর নাসিরুল ইসলাম দাবি করেন, তিনি কেন্দ্রে পোলিং এজেন্টদের নামের তালিকা জমা দিতে গিয়েছিলেন। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ভোট গ্রহণের আগের রাতে এভাবে কেন্দ্রে গিয়ে তালিকা দেওয়ার কোনো বিধান নেই। নির্বাচনসংক্রান্ত কাজ নির্ধারিত সময় ও নিয়ম অনুযায়ী সম্পন্ন করার কথা, রাতের বেলায় কেন্দ্রে প্রবেশের সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

পলাশ চন্দ্র সরকার আরও জানান, আটক ব্যক্তির কাছ থেকে প্রাথমিকভাবে মুচলেকা নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জামায়াত নেতাকে আটকের ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন অভিযোগ করেন, তাদের কর্মীরা কেবল পোলিং এজেন্টদের নামের তালিকা প্রিজাইডিং কর্মকর্তার কাছে দিতে গিয়েছিলেন। তার দাবি, সেখানে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে পরিস্থিতিকে বিশৃঙ্খল করে তোলেন এবং একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করে তাদের নেতাকে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার পর থেকে কেন্দ্র এলাকায় অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

এই শাখার আরও খবর

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au