বাংলাদেশ

টাকাসহ আটক জামায়াত নেতাকে পরিবারের কাছে হস্তান্তর

  • 12:09 pm - February 12, 2026
  • পঠিত হয়েছে:২০২ বার
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ ফেব্রুয়ারি- নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, পুরো ঘটনাটি পরিকল্পিত এবং জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এটি ঘটানো হয়েছে। তিনি বলেন, বেলাল উদ্দিন বর্তমানে পরিবারের জিম্মায় হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। তার নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক মেডিকেল পুলিশ মোতায়েন রয়েছে। তিনি আরও বলেন, প্রশাসনের একটি অংশ তার সঙ্গে ছিল নিরাপত্তার স্বার্থে, যাতে কোনো তৃতীয় পক্ষ তার ক্ষতি করতে না পারে। পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তা দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।

তবে রাত সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক পরিচালক জানান, বেলাল উদ্দিনের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হৃদরোগ বিশেষায়িত হাসপাতালে রেফার করা হয়েছে।

বেলাল উদ্দিনের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে কেএম আনোয়ারুল হক কাজল বলেন, তিনি তখন ঘুমের মধ্যে ছিলেন এবং চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন। বৃহস্পতিবার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। চিকিৎসকরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন বলেও জানান তিনি।

উদ্ধার হওয়া টাকা ফেরতের বিষয়ে তিনি বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. হরিপদ রায় জানান, বুকের ব্যথা নিয়ে ভর্তি হওয়া বেলাল উদ্দিনের ইসিজি পরীক্ষায় জটিলতা ধরা পড়েছে। হার্ট অ্যাটাকের আশঙ্কায় তাকে করোনারি কেয়ার ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলাল উদ্দিন। তার সঙ্গে ছিলেন জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল মান্নান। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী বিমানবন্দরে তাদের তল্লাশি চালায়। এ সময় বেলাল উদ্দিনের ব্যাগ থেকে নগদ টাকা জব্দ করা হয় এবং তাকে হেফাজতে নেওয়া হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল আলম রেজা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন দাবি করেন তার ব্যাগে প্রায় ৫০ লাখ টাকা রয়েছে। পরে গণনা শেষে ৭৪ লাখ টাকা পাওয়া যায়। তিনি নিজেকে গার্মেন্টস ব্যবসার সঙ্গে যুক্ত বলে দাবি করেন এবং ব্যবসায়িক প্রয়োজনে এই অর্থ বহন করছিলেন বলে জানান। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সৈয়দপুর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সিসিইউতে ভর্তি করা হয়।

বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক এবং ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au