বাংলাদেশ

রাতের বেলা কেন্দ্রে এজেন্টের প্রবেশ

সিলেটে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

  • 12:59 pm - February 12, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
নির্বাচন কমিশনের লোগো। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ ফেব্রুয়ারি- সিলেটের বালাগঞ্জ উপজেলায় ভোটের আগের রাতে এক ভোটকেন্দ্রে উত্তেজনার জেরে প্রিসাইডিং কর্মকর্তা মারধরের শিকার হয়েছেন। বুধবার রাত আটটার দিকে পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিশাষী ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীনের একজন এজেন্ট রাতে কেন্দ্রে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে একই আসনে বিএনপির প্রার্থী এম এ মালিকের অনুসারীরা কেন্দ্রে গিয়ে আপত্তি জানান। রাতের বেলা এজেন্টের কেন্দ্রে প্রবেশ নিয়ে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন কর্মী প্রিসাইডিং কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন।

ঘটনার পর রাত একটার দিকে এম এ মালিকের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মহিশাষী কেন্দ্রে একটি গোষ্ঠী ভোট ডাকাতির চেষ্টা করেছে। পরিস্থিতি জানতে প্রার্থী নিজে ঘটনাস্থলে যাচ্ছেন বলেও সেখানে উল্লেখ করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম বলেন, কেন প্রিসাইডিং কর্মকর্তা রাতে একজন এজেন্টকে কেন্দ্রে প্রবেশের সুযোগ দিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে জানান, রাতের বেলায় কোনো এজেন্ট বা বহিরাগত ব্যক্তির কেন্দ্রে প্রবেশের বিধান নেই। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au