বাংলাদেশ

খুলনায় জামায়াত কর্মীদের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু

  • 4:30 pm - February 12, 2026
  • পঠিত হয়েছে:২১২ বার
মারা যাওয়া বিএনপি নেতা

মেলবোর্ন, ১২ ফেব্রুয়ারি-  খুলনা-২ আসনের আলিয়া মাদ্রাসা কেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক। তিনি ২০০৯ সালের কমিটিতে দায়িত্ব পালন করেছিলেন। তার বাড়ি মহানগরীর হাজী মহসিন রোড বাই লেনে।

মহানগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক সামসুজ্জামান চঞ্চল জানান, ভোট শুরুর সময় কেন্দ্রের ভেতরে জামায়াতের পক্ষে প্রচারণা চলছিল বলে অভিযোগ ওঠে। এ নিয়ে কচি প্রতিবাদ করলে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন দাবি করেন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া ধাক্কা দিলে কচি পড়ে যান এবং পরে অসুস্থ হয়ে মারা যান। খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুও অভিযোগ করেন, জামায়াত নেতার ধাক্কায় এ মৃত্যু হয়েছে এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানান।

অন্যদিকে জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান বলেন, তাদের নারী কর্মীদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছিল। তিনি বাধা দিলে উত্তেজনা তৈরি হয়। তার দাবি, কাউকে ধাক্কা বা মারধরের ঘটনা ঘটেনি। মাদ্রাসায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, তা পরীক্ষা করলে প্রকৃত ঘটনা জানা যাবে।

জামায়াতে ইসলামী খুলনা-২ আসনের প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল বলেন, ঘটনাটি দুঃখজনক। মতবিরোধের জেরে উত্তেজনার মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। জামায়াতের কোনো কর্মী জড়িত নয় বলে দাবি করেন তিনি। প্রার্থীর প্রধান এজেন্ট শেখ জাহাঙ্গীর আলমও বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া জানান, তিনি অন্য একটি কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় কিছু নারীকে বের করে দেওয়া হচ্ছিল দেখে সবাইকে সরে যেতে বলেন। কাউকে ধাক্কা দেননি বলে দাবি করেন তিনি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, সকালে কেন্দ্রের ভেতরে ও আশপাশে উত্তেজনা তৈরি হয়। ধাক্কাধাক্কির মধ্যে এক বিএনপি নেতা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম।

খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. পার্থ রায় জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au