বাংলাদেশ

অনিয়মের অভিযোগে কিছু কেন্দ্রের ভোট বন্ধের দাবি জামায়াতের

  • 9:35 pm - February 12, 2026
  • পঠিত হয়েছে:১৫৫ বার
অনিয়মের অভিযোগে কিছু কেন্দ্রের ভোট বন্ধের দাবি জামায়াতের। ছবিয; সংগৃহীত

মেলবোর্ন, ১২ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে অনিয়ম, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং প্রার্থী ও তাদের গাড়িবহরে হামলার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের একটি প্রতিনিধি দল। তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে শতাধিক ভিডিও ফুটেজ, লিখিত অভিযোগ এবং অন্যান্য প্রামাণ্য দলিল জমা দিয়ে কয়েকটি বিতর্কিত কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের দাবি জানান।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান জামায়াতের কেন্দ্রীয় টিমের সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। প্রতিনিধি দলে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা এবং এবি পার্টির প্রতিনিধিরা।

মোয়াজ্জেম হোসেন হেলাল অভিযোগ করেন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের অন্তত ৩০টি কেন্দ্রে ভোট শুরুর আগেই তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ওই আসনে তাদের প্রার্থী অধ্যক্ষ হেলাল উদ্দিন শফিকুল আলম একজন প্রবীণ শিক্ষাবিদ। তিনি লিখিতভাবে ভোট বন্ধের আবেদন করলেও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা কার্যকর কোনো পদক্ষেপ নেননি। সেই আবেদনের অনুলিপিও কমিশনের কাছে দেওয়া হয়েছে।

একই ধরনের অভিযোগ টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনেও তোলা হয়। সেখানে অধিকাংশ কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার কথা জানানো হয়। নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের বেলাব পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার সহায়তায় জোর করে ব্যালটে সিল মারার অভিযোগও তোলা হয়।

এ ছাড়া নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে তাদের প্রার্থীকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে বলে দাবি করা হয়। ঝালকাঠি, পাথরঘাটা ও পটুয়াখালীর মির্জাগঞ্জে কেন্দ্র দখল ও সংঘাতের অভিযোগ তুলে ধরা হয় কমিশনের কাছে। শরীয়তপুরের বিভিন্ন আসনেও এজেন্টদের প্রবেশে বাধা ও হয়রানির অভিযোগ রয়েছে বলে জানান প্রতিনিধিরা।

১১ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর গাড়িবহরে হামলার ঘটনাকেও তারা পরিকল্পিত আক্রমণ হিসেবে উল্লেখ করেন। এসব ঘটনার ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্ট সংবাদ প্রতিবেদনগুলোর লিংক কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানান তারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, সিইসি ও অন্যান্য কমিশনাররা তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। কমিশন জানিয়েছে, তারা জরুরি বৈঠকে বসে জমা দেওয়া তথ্য-প্রমাণ পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, তারা এমন একটি ফলাফল চান যা নিয়ে জনগণের মনে কোনো সন্দেহ থাকবে না।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au