বাংলাদেশ

একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি

  • 7:08 am - February 13, 2026
  • পঠিত হয়েছে:১৯৯ বার
বিএনপির পতাকা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন পর্যন্ত ঘোষিত বেসরকারি ফলাফলে দলটি এবং তাদের জোট-সমর্থিত প্রার্থীরা দেড় শতাধিক আসনে জয় পেয়েছেন, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে বেশি।

বৃহস্পতিবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত ২৬২টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এসব ফলাফলে দেখা যায়, বিএনপি ও তাদের মিত্ররা ১৮৬টি আসনে জয় পেয়েছেন। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথ অনেকটাই নিশ্চিত করেছে দলটি।

তারেক রহমান দলকে নেতৃত্ব দিচ্ছেন। ছবিঃ সংগৃহীত

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৬৯টি আসনে জয়ী হয়েছেন। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন। বাকি আসনগুলোর গণনা চলমান রয়েছে।

ভোটগ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে। সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোট অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে যারা কেন্দ্রে অবস্থান করছিলেন, তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। এরপরই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয় এবং ধাপে ধাপে ফলাফল প্রকাশ হতে থাকে।

ভোটগণনা। ছবিঃ সংগৃহীত

সকালবেলা অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ সারিও দেখা গেছে। ভোটাররা দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে নিজেদের মতামত দিয়েছেন।

এবারের নির্বাচন কয়েকটি দিক থেকে তাৎপর্যপূর্ণ। ২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে।

মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন বিভিন্ন দলের মনোনীত প্রার্থী এবং ২৭৪ জন স্বতন্ত্র। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮০ জন। নির্বাচন কমিশন এবারে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেয়।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে বাকি আসনের ফল প্রকাশ এবং আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পরই সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au