বাংলাদেশ

৩টি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে ইসি

  • 2:31 pm - February 13, 2026
  • পঠিত হয়েছে:৩০৭ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৩ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক ফল নির্ধারণ হলেও তিনটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

বৃহস্পতিবার এ বিষয়ে জারি করা পৃথক তিনটি চিঠি থেকে বিষয়টি জানা যায়। স্থগিত রাখা আসনগুলো হলো শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪।

চট্টগ্রাম-৪ আসন সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬–এর ৩ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশে আইনগত বাধ্যবাধকতা থাকায় ফল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইভাবে চট্টগ্রাম-২ আসনের ক্ষেত্রে সিপিএলএ নং ৪৪০/২০২৬–এর আলোকে প্রার্থী সরোয়ার আলমগীর নির্বাচনে অংশ নিতে পারলেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফল প্রকাশ করা যাবে না বলে জানানো হয়েছে।

শেরপুর-২ আসনের ক্ষেত্রে সিপিএলএ নং ৪৪২/২০২৬–এর আদেশ অনুযায়ী প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করেন। তবে তার নির্বাচনের চূড়ান্ত ফলাফল আপিল বিভাগের চূড়ান্ত আদেশের ওপর নির্ভরশীল থাকবে বলে কমিশন জানিয়েছে।

চিঠিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au