বাংলাদেশ

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

  • 4:33 pm - February 13, 2026
  • পঠিত হয়েছে:১৯৫ বার
তারেক রহমান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৩ ফেব্রুয়ারি- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (বিএনপি) প্রায় আড়াই দশক পর দেশটিতে সরকার গঠন করতে যাচ্ছে। ‌ সেই সঙ্গে ৩৫ বছর পর বাংলাদেশ পেতে যাচ্ছে একজন পুরুষ প্রধানমন্ত্রী। ১৯৮৮ সালে শেষবার পুরুষ প্রধানমন্ত্রী হয়েছিলেন কাজী জাফর আহমেদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে।

বাংলাদেশে ১৯৯১ সালে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন তারেক রহমানের মা প্রয়াত বেগম খালেদা জিয়া। এরপর তিনি আরও দুইবার দেশটির প্রধানমন্ত্রী হন।

এরপর ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত ক্ষমতায় ছিল আওয়ামী লীগ।‌ সেই নির্বাচনে প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ছিল বিএনপির শেষ সরকার। ‌সেই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা। এরপর দুইবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছিল বাংলাদেশ। ‌

২০০৮ সালে নির্বাচনে বিপুল বিজয় নিয়ে ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। সেই থেকে ২০২৪ এর ৫ আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন হাসিনা। ‌এরপর দেড় বছরের অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা বাংলাদেশ এবার নির্বাচিত সরকারের হাতে ফিরতে চলেছে। ‌

সদ্য সমাপ্ত নির্বাচনের পর  অন্তর্বর্তী সরকার সরকার জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলের গেজেট আকারে প্রকাশ করা হবে। আর নতুন সরকারের কাছে ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর করা হবে।

 

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au