বাংলাদেশ

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান

‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

  • 6:14 pm - February 13, 2026
  • পঠিত হয়েছে:২৭১ বার
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের আভাস স্পষ্ট হওয়ার পর দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রা পাবে এবং তা আরও সুদৃঢ় হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনের দিনটিকে দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর এই নির্বাচন গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনঃপ্রতিষ্ঠার একটি বড় পদক্ষেপ।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি এ দেশের গণতন্ত্রের পরীক্ষিত রাজনৈতিক শক্তি। জনগণ আবারও দলটির ওপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করতে যাচ্ছে বলে তারা নিশ্চিত হয়েছেন। নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে বিজয়ী দলের নাম ঘোষণা না করলেও বেসরকারি ফলাফলে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে বলে তিনি দাবি করেন। রাত থেকেই তারা বিভিন্ন কেন্দ্রের ফলাফল পর্যবেক্ষণ করছেন বলেও জানান।

একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জয় হওয়াই প্রত্যাশিত ছিল। বিষয়টি নিয়ে চূড়ান্ত ফলাফলের দিকে তাকিয়ে আছেন বলেও মন্তব্য করেন তিনি।

এবারের নির্বাচনে বড় ধরনের সংঘাত বা প্রাণহানি না হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপির এই নেতা। তার মতে, অতীতে সহিংসতা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। সে তুলনায় এবারের পরিস্থিতি অনেক শান্ত ছিল। তবে দীর্ঘদিন নিয়মিত ভোটাধিকার চর্চা না হওয়ায় ভোটবিমুখতা একধরনের নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনে জামায়াতে ইসলামীর অবস্থান এবং তাদের উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, একটি দলের কষ্ট বা অভিযোগ থাকতেই পারে। তবে বিএনপির বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ তারা তোলেনি। তার দাবি, ধারণা ছিল বিএনপির সব প্রার্থীই জয়ী হবেন। যেসব আসনে তা সম্ভব হয়নি, সেগুলো ভবিষ্যতে আরও সংগঠিতভাবে কাজ করে পুনরুদ্ধার করা হবে।

তিনি বলেন, সামনে দলকে আরও সুসংগঠিত করা এবং সরকারের দায়িত্ব গ্রহণের পর জনগণের প্রত্যাশা পূরণই হবে প্রধান চ্যালেঞ্জ। একই সঙ্গে প্রতিবেশী ভারতের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au