বাংলাদেশ

ভূমিধস বিজয়ে দুই যুগ পর ক্ষমতার মসনদে বিএনপি

  • 6:30 pm - February 13, 2026
  • পঠিত হয়েছে:৭৮ বার
তারেক রহমান দলকে নেতৃত্ব দিচ্ছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের মধ্য দিয়ে প্রায় দুই দশক পর আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বেসরকারি ফলাফলে দুই–তৃতীয়াংশের বেশি আসনে এগিয়ে থেকে দলটি এককভাবে সরকার গঠনের অবস্থানে পৌঁছেছে।

২৯৯টি আসনে অনুষ্ঠিত নির্বাচনে মাঠপর্যায় থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২০৭টি আসনে জয় পেয়েছেন বিএনপি ও তাদের জোটভুক্ত প্রার্থীরা। সংখ্যার দিক থেকে এটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সীমা ছাড়িয়ে গেছে।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়েছে। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয়। বাকি আসনগুলোতে বৃহস্পতিবার ভোট শেষে গণনা শুরু হয় এবং ধাপে ধাপে ফলাফল প্রকাশিত হয়।

আজ বেলা পৌনে একটা পর্যন্ত ২৮৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি ও তাদের মিত্ররা পেয়েছে ২০৭টি আসন। জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গীরা পেয়েছে ৭৩টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন। স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা জয়ী হয়েছেন সাতটি আসনে। বাকি কয়েকটি আসনেও বিএনপি-সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সব মিলিয়ে দলটি দুই–তৃতীয়াংশের বেশি আসন নিশ্চিত করতে যাচ্ছে।

সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের ফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন বলে দল আগেই ঘোষণা দিয়েছে। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রার্থী হয়ে দুটি আসনেই জয়লাভ করেছেন। এর মাধ্যমে সরাসরি নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তার জাতীয় নেতৃত্বের পথ আরও সুদৃঢ় হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, জনগণের সমর্থন ও অংশগ্রহণের ভিত্তিতেই বিএনপি এই বিজয় অর্জন করেছে। প্রাপ্ত ভোটের হিসাব ও আসনভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয় নিয়ে সরকার গঠনের ব্যাপারে তারা আত্মবিশ্বাসী।

২০০১ সালের পর দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার পর এবারের নির্বাচন বিএনপির জন্য একটি বড় রাজনৈতিক প্রত্যাবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। দলটির নেতারা বলছেন, এই ফলাফল শুধু সরকার পরিবর্তন নয়, বরং রাজনৈতিক ভারসাম্যে নতুন অধ্যায়ের সূচনা। এখন আনুষ্ঠানিক ফল ঘোষণা ও গেজেট প্রকাশের পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।

এই শাখার আরও খবর

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

রামিসা হত্যা মামলার রায় আজ

মেলবোর্ন, ৭ জুন- রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ রোববার ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের…

ভারতের রাজনীতিতে ‘ককরোচ জনতা পার্টি’ কেন আলোচনায়?

মেলবোর্ন, ৭ জুন- ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি অদ্ভুত নামের অনলাইন আন্দোলন, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল না হয়েও…

মুসলিম নারীদের আত্মবিশ্বাস বাড়াতে নিজস্ব অ্যাকটিভওয়্যার ব্র্যান্ড গড়লেন অস্ট্রেলিয়ার এক মা

মেলবোর্ন, ৭ জুন- অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের মারে ব্রিজ শহরের বাসিন্দা ইয়াসমিন জাম্মুল নিজের প্রয়োজন থেকেই শুরু করেছিলেন একটি ছোট উদ্যোগ। সেই উদ্যোগই এখন রূপ নিয়েছে মুসলিম…

ব্যালট সংকটে উত্তাল দক্ষিণ কোরিয়া, পুনর্নির্বাচনের দাবিতে রাস্তায় হাজারো মানুষ

মেলবোর্ন, ৬ জুন- দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ব্যালটপত্র সংকটের ঘটনায় দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ভোটগ্রহণে অনিয়ম ও ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ…

বৈশ্বিক অস্থিরতার মধ্যেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার

মেলবোর্ন, ৬ জুন- বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au