সর্বশেষ

মন্ত্রিপরিষদ গঠন কবে

  • 11:13 pm - February 13, 2026
  • পঠিত হয়েছে:১৪০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রায় চূড়ান্ত পর্যায়ে। নির্বাচন কমিশন বেসরকারিভাবে ২৯৭টি আসনের ফল প্রকাশ করেছে। এর মধ্যে ২০৯টি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ৬৮টি আসনে বিজয়ী হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এনসিপি পেয়েছে ছয়টি আসন।

সরকারি সূত্র জানিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। এরপর দুদিনের মধ্যে, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথের মাধ্যমে সরকার গঠনের সম্ভাবনা রয়েছে।

সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল হিসেবে বিএনপির সংসদ নেতাই হবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। নির্বাচনে দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নিরঙ্কুশ জয় সরকার গঠনের পথ সুগম করেছে।

এদিকে মন্ত্রিসভা গঠন নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেমন মন্ত্রিসভা হচ্ছে তা জানতে দেশবাসীকে আর অল্প সময় অপেক্ষা করতে হবে।

তিনি এই নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, সারা বিশ্ব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় ছিল। ভোটাররা শুধু ভোট প্রদানেই থেমে থাকেননি, অনেক জায়গায় তারা কেন্দ্র পাহারা দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষিত রেখেছেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর যে গণজোয়ার তৈরি হয়েছিল, তা থেকেই পরিবর্তনের জনআকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে উঠেছিল। এখন সেই প্রত্যাশা বাস্তবায়নের পালা নতুন সরকারের সামনে।

এই শাখার আরও খবর

এভারেস্ট জয়ের রহস্য: ১০০ বছর পরও অজানা ম্যালোরি-আরভিনের শেষ পরিণতি

মেলবোর্ন, ৬ জুন- বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টকে ঘিরে অসংখ্য ইতিহাস, অর্জন ও ট্র্যাজেডির গল্প রয়েছে। তবে এসব কাহিনির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী…

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলার দাবি, নতুন করে উত্তেজনা

মেলবোর্ন, ৬ জুন- ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়,…

জনতার জবানবন্দি: ইউনূস সরকারের  ১৮ মাসের দুঃশাসনে জাতি যা হারিয়েছিল

মেলবোর্ন, ৬ জুন- ৫ আগস্ট ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত—৫৪৭ দিন। ইউনূস সরকার এই ১৮ মাসের বেশি সময় ধরে দুঃশাসন চালিয়েছিল। “সংস্কার” এর নামে…

কোন পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর উভয়…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

আইভীর মুক্তি: আওয়ামী লীগের পুনর্গঠনের ইঙ্গিত নাকি নতুন সমীকরণ?

মেলবোর্ন, ৬ জুন- বিএনপি সরকার সেলিনা হায়াৎ আইভীকে কেন জামিন দিলো? হ্যাঁ, বাংলাদেশে আদালত জামিন দেয় না, জামিন দেয় যারা সরকারে থাকে। তো, আইভীকে কেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au