সর্বশেষ

রণবীর সিং বিতর্কে নতুন মোড়, ইতি টানলেন হৃতিক

  • 8:18 pm - February 14, 2026
  • পঠিত হয়েছে:১৫৯ বার

মেলবোর্ন, ১৪  ফেব্রুয়ারি- ডন-১ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। জমজমাট অ্যাকশন আর বুদ্ধির মারপ্যাঁচের সেই সিনেমায় দর্শকদের মাতিয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান। সঙ্গে পর্দা কাঁপিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর কেটে গেছে ১৪ বছর। ডন সিরিজের পরবর্তী ছবি কবে আসবে, সে অপেক্ষা এখনো ফুরায়নি দর্শকদের। তবে কিছুটা আশার খবরের পাশাপাশি হতাশার খবর জানিয়েছেন বলিউডের আরেক তারকা হৃতিক রোশন।

আজ শুক্রবার হৃতিক জানিয়েছেন, ফারহান আখতারের ‘ডন ৩’ ছবিতে রণবীর সিংয়ের বদলি হিসেবে তাঁকে কখনো প্রস্তাবই দেওয়া হয়নি।

ফারহান আখতার যে ডন-৩ নিয়ে কাজ করছেন, তা বেশ আগেই জানা গিয়েছিল। এই ছবিতে হৃতিক রোশানকে দেখা যেতে পারে- এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বেশ আশাবাদী হয়েছিলেন এই তারকার ভক্তরা। এর মধ্যেই আবারও গুঞ্জন ছড়ায়, রনবীর সিংয়ের বদলি হিসেবে হৃতিককে প্রস্তাব দেওয়া হয়েছে।

এমন খবরও প্রকাশ হয়েছে যে, ডন-৩ থেকে সরে দাঁড়ানোর জন্য রণবীর সিংয়ের কাছে ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়েছে ফারহান আখতারের প্রযোজনা সংস্থা। ২০২৩ সালে রণবীর সিংকে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির নতুন মুখ হিসেবে ঘোষণা করা হয়েছিল।

সব গুঞ্জনেই পানি শুক্রবার ঢেলে দিয়েছেন হৃতিক। এক বিবৃতিতে তিনি বলেন, ‘যা শুরুতে শুধুই একটি গুজব ছিল, তা এখন নিজস্ব রূপ নিয়ে ছড়িয়ে পড়েছে। তাই বিষয়টি পরিষ্কার করা জরুরি। আমি স্পষ্টভাবে জানাতে চাই, ডন ৩-এর জন্য আমার সঙ্গে কখনোই যোগাযোগ করা হয়নি। অনুগ্রহ করে গণমাধ্যমকে অনুরোধ করছি, এ ধরনের যাচাই-বাছাইহীন খবর থেকে বিরত থাকতে।’

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au