বাংলাদেশ

তারেক রহমানের জন্য ফুল ও মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • 5:21 am - February 15, 2026
  • পঠিত হয়েছে:১২৯ বার
তারেক রহমানের জন্য ফুল ও মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন-পরবর্তী সময়ে এ শুভেচ্ছা বার্তাকে দুই বাংলার রাজনৈতিক যোগাযোগের অংশ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

শনিবার সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পশ্চিমবঙ্গ থেকে পাঠানো ফুল ও মিষ্টি পৌঁছে যায়। দলীয় সূত্র জানায়, সেখানে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা উপহার গ্রহণ করেন। এ সময় কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদীসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

এর আগে, নির্বাচনের ফল প্রকাশের পরদিনই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে তারেক রহমানকে অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বার্তায় তিনি বাংলাদেশের জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে শুভকামনা প্রকাশ করেন। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ফুল ও মিষ্টি পাঠিয়ে সেই শুভেচ্ছাকে আরও দৃশ্যমান করেন তিনি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এ পদক্ষেপ প্রতীকী হলেও তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে ঐতিহাসিক, ভাষাগত ও সাংস্কৃতিক সম্পর্কের প্রেক্ষাপটে এমন শুভেচ্ছা বিনিময়কে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো না হলেও দলীয় সূত্র বলছে, আন্তঃসীমান্ত সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানবোধের জায়গা থেকেই এ ধরনের শুভেচ্ছা আদান-প্রদান গুরুত্বপূর্ণ। নির্বাচন-পরবর্তী সময়ে আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে এ ঘটনাকে কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au