বিশ্ব

নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে ৩২ জন নিহত

  • 3:06 pm - February 15, 2026
  • পঠিত হয়েছে:১৬৪ বার
নাইজেরিয়ায় সশস্ত্র হামলা, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ ফেব্রুয়ারি-  নাইজেরিয়ার উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। শনিবার নাইজার রাজ্যের বোরগু এলাকায় মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা একাধিক গ্রামে তাণ্ডব চালায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এলাকায় আইএসআইএল-সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে। পাশাপাশি মুক্তিপণের জন্য অপহরণে জড়িত বিচ্ছিন্ন সশস্ত্র দলগুলোরও দৌরাত্ম্য বেড়েছে।

নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, টুঙ্গা-মাকেরি গ্রামে ডাকাতরা হামলা চালায়। এতে অন্তত ছয়জন নিহত হন এবং কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়া হয়। কতজনকে অপহরণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এরপর হামলাকারীরা কনকোসো গ্রামে আক্রমণ চালায়। গ্রামের বাসিন্দা জেরেমিয়া টিমোথি বার্তা সংস্থা Reuters-কে জানান, ভোরে বিক্ষিপ্ত গুলিবর্ষণের মাধ্যমে হামলা শুরু হয়। তার দাবি, কনকোসোতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। গ্রামটির থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মানবাধিকারকর্মীর বরাতে জানিয়েছে, কনকোসো গ্রামে নিহতের সংখ্যা ৩৮ জনে পৌঁছাতে পারে। ওই সূত্রের দাবি, অনেককে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে এবং গ্রামের অধিকাংশ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।

কনকোসোর আরেক বাসিন্দা জানান, হামলায় তার এক ভাগ্নে নিহত হয়েছেন এবং চার নারীকে অপহরণ করা হয়েছে।

হামলার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সুত্রঃ আল-জাজিরা

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au