বাংলাদেশ

দিনাজপুর

আ.লীগের কার্যালয়ে প্রবেশ করে স্লোগান দিলেন নেতাকর্মীরা

  • 12:08 am - February 16, 2026
  • পঠিত হয়েছে:১০৮ বার
আ.লীগের কার্যালয়ে প্রবেশ করে স্লোগান দিলেন নেতাকর্মীরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ফেব্রুয়ারি- বাংলাদেশ আওয়ামী লীগ–এর দিনাজপুর জেলা কার্যালয়ে প্রবেশ করে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে জেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দিনাজপুর জেলা আওয়ামী লীগের একাধিক নেতা–কর্মী দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিন দিলীপ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুহানা নিশাত বিথী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুজ্জামান, পাল্টাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের বাসুনিয়াপট্টি এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে প্রবেশ করেন জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের এসব নেতা–কর্মী। সেখানে ঢুকে তাঁরা নিজেদের মোবাইল ফোনে সেলফি তোলেন এবং কার্যালয়ে প্রবেশ ও স্লোগান দেওয়ার দৃশ্য নিজেরাই ভিডিও ধারণ করেন। এ সময় ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় তাঁদের।

কিছু সময় কার্যালয়ের ভেতরে অবস্থান করার পর তাঁরা সেখান থেকে বের হয়ে যান। পরে তাঁদের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের হামলার ঘটনার পর থেকে জেলা আওয়ামী লীগ ও কোতোয়ালি আওয়ামী লীগের দলীয় কার্যালয় বন্ধ রয়েছে। প্রায় দেড় বছর পর দলীয় কার্যালয়ে প্রবেশ করে প্রকাশ্যে স্লোগান দেওয়ার ঘটনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

ঘটনার জেরে বিকাল ৫টার দিকে ‘জুলাইযোদ্ধা’ ব্যানারে কয়েকজন ব্যক্তি একই কার্যালয়ে প্রবেশ করেন। তাঁরা সেখানে খড়িতে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

এ বিষয়ে কথা হলে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, ঘটনায় এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি নজরদারিতে রয়েছে বলেও জানান তিনি।

এদিকে একই দিন বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়েও প্রবেশ করেন কয়েকজন নেতা। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান বিপ্লব, সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম মিঞা, ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা এবং ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান জিয়া।

তবে এ বিষয়ে জানতে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au