বাংলাদেশ

সিলেটের তারাপুর চা বাগানের শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে অগ্নিসংযোগ

  • 12:47 am - February 16, 2026
  • পঠিত হয়েছে:২২৯ বার
সিলেটের তারাপুর চা বাগানের শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে অগ্নিসংযোগ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ফেব্রুয়ারি- সিলেট সদর উপজেলার গুয়াবাড়ি এলাকায় অবস্থিত তারাপুর চা বাগানের শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার ভোরের দিকে এ ঘটনা ঘটে। এতে মন্দিরের ভেতরের বিভিন্ন ধর্মীয় সামগ্রী পুড়ে যায় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম জানান, ভোরের দিকে কে বা কারা মন্দিরে আগুন দেয়। খবর পেয়ে নগর পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। মন্দিরটিতে কোনো সিসি ক্যামেরা ছিল না। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্দিরের দায়িত্বে থাকা মালা মুদি বলেন, ভোরে হঠাৎ করে মন্দিরে আগুন দেওয়া হয় এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মন্দিরের ভেতরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশের একটি দোকানের লোক প্রথম ধোঁয়া দেখতে পেয়ে তাকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, মন্দিরের পর্দা ও বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।

তিনি আরও জানান, আগুনে শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব ও জগন্নাথ প্রভুর ছবি, শ্রীমদ্ভগবদগীতা, পূজার কাপড় ও পর্দাসহ বিভিন্ন ধর্মীয় সামগ্রী পুড়ে যায়। একটি পঞ্চতত্ত্বের ছবি কষ্ট করে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় কারও সঙ্গে তাদের কোনো বিরোধ বা পূর্ব শত্রুতা ছিল না বলেও দাবি করেন তিনি।

তারাপুর চা বাগানের বাসিন্দা রাজন রায় বলেন, প্রায় তিন বছর ধরে সেখানে নিয়মিত পূজার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। হঠাৎ করে এমন ঘটনা ঘটায় তারা হতবাক। কে বা কারা আগুন দিল, তা বুঝতে পারছেন না। এতে বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে তিনি জানান।

বিকালে তারাপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুনীল মুদি বলেন, মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করতে তারা থানায় গেছেন। বাগান কর্তৃপক্ষ ও চা শ্রমিকদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। বিকালে জেলা কমিটির নেতারা মন্দির পরিদর্শন করেন এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, নির্বাচনের আগে ও পরে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা না ঘটে, সে বিষয়ে রাজনৈতিক দল ও প্রশাসনকে আরও সতর্ক ও সক্রিয় ভূমিকা নিতে হবে।

মন্দির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সদস্যসচিব প্রণব জ্যোতি পাল, প্রীতম রায়, তারাপুর চা বাগানের সংগঠক বিজয় মোদী, দিলীপ হালদার ও নরেন মোদী।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au