বাংলাদেশ

জামায়াত আমীরের বাসায় তারেক রহমান

  • 1:06 am - February 16, 2026
  • পঠিত হয়েছে:১৩৪ বার
জামায়াত আমীরের বাসায় তারেক রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ফেব্রুয়ারি- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান রোববার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের বাসভবনে যান। সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জামায়াতের আমীরের বাসায় প্রবেশ করেন।

জামায়াতের আমীর শফিকুর রহমান-এর সঙ্গে এটি ছিল মূলত সৌজন্য সাক্ষাৎ। বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে সেখানে আলোচনা হতে পারে। কুশলাদি বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়েও কথা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বড় জয় পেয়েছে। এ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় লাভ করে বিএনপির একসময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও সৌজন্য বিনিময়ের অংশ হিসেবেই এ সাক্ষাৎ হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। তারা বলছেন, ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বিএনপির সূত্র আরও জানায়, জামায়াত আমীরের বাসা থেকে রাত আটটার দিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। নাহিদ ইসলাম রাজধানীর বেইলি রোডে থাকেন।

নির্বাচন-পরবর্তী সময়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরনের বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী দিনের রাজনৈতিক সমীকরণ ও সংসদীয় কার্যক্রমে সমন্বয়ের প্রশ্নেও এসব আলোচনার প্রভাব থাকতে পারে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au