সর্বশেষ

কী কারণে ভেঙেছিল মিঠুন চক্রবর্তী-মমতার বিয়ে?

  • 4:01 am - February 16, 2026
  • পঠিত হয়েছে:৯৯ বার

মেলবোর্ন, ১৬ ফেব্রুয়ারি- বর্ষীয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী একটা সময় দুজনেই জীবনে অনেকখানি এগিয়ে গিয়েছিলেন। সেই সময় ঘর বাধার কথা ছিল এ তারকা জুটির। এমনকি দুজনের বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছিল। আর ঠিক হয়ে গিয়েছিল বিয়ের দিন-তারিখও। তবে আচমকাই শেষ মুহূর্তে এসে তা ভেঙে যায়। কী কারণ ছিল এর পেছনে?

আসলে অভিনেত্রীর সঙ্গে তার বর্তমান স্বামীর প্রেমপর্ব যখন চলছিল, ঠিক তখনই জীবনে আসে মিঠুন চক্রবর্তী। নিবেদিতা অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর কেন সাতপাকে ঘোরা হয়নি, জানালেন সেই কথা।

এ বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘বাপিদার (চন্দ্রদয় ঘোষ) সঙ্গে আমার তখন বিয়ের কথা চলছিল। এরপর মৃগয়ার শুটে আলাপ মিঠুনের সঙ্গে। বাপিদার সঙ্গেও মিঠুনের আলাপ করিয়েছিলাম আউটডোর শুটে যাওয়ার আগে। সেটে যে কোথা থেকে কী হয়ে গেল বুঝিনি। আমি অনেক কষ্টে নিজেকে ধরে রাখার চেষ্টা করেছিলাম যে, বাপিদাকে আমি ঠকাব না। কিন্তু কীভাবে কী হয়ে গেল বুঝতে পারিনি।

কিন্তু প্রেম পেল না পরিণতি। মমতা শঙ্কর বলেন, মিঠুনের বাড়ির লোকের সঙ্গেও তার খুব ভালো সম্পর্ক ছিল। অভিনেতার বোনেরা সবসময় খোঁজখবর নিতেন হবু বৌদির। তবে এত কিছুর পরও মিঠুনই বেঁকে বসেন বিয়ে থেকে। বিয়ের পিঁড়িতে বসতে রাজি হননি। আরও কিছুটা সময় চেয়েছিলেন। সদ্য হিট আসতে শুরু করেছিল তার ক্যারিয়ারে। সেসব জলাঞ্জলি দিয়ে ছাদনাতলায় তখনই যাওয়ার ইচ্ছা ছিল না তার। শুধু তাই নয়, বম্বেতে (অধুনা মুম্বাই) একাধিক নারীর সঙ্গে নাম জড়াতে থাকে মিঠুন চক্রবর্তীর। সব মিলিয়েই পুরোনো প্রেমিক। অর্থাৎ বর্তমান স্বামী বাপিদা ওরফে চন্দ্রদয় ঘোষের কাছেই ফিরে যান তিনি।

কয়েক দিন পর ফোন করেছিলেন হবু শাশুড়ি। ফোন করে জানালেন তার ছেলের সঙ্গে কথা বলতে। অভিনেত্রী মমতা শঙ্কর বলেন, ও ফোনটা ধরে এমন করে কথা বলা শুরু করল যেন, আমাদের মধ্যে কিছুই হয়নি। আমি তো ওর গলা শুনে কেঁদে অস্থির। মিঠুন আমাকে বলল— মমতা আই হেট টিয়ার্স! আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না। ফোন রাখতে চাইল, বলল— কথা দাও ফোন করবে। তবে কাল না পরশু ফোন কর। এরপর নিজেই বলল— কাল একটা মেয়ে দেখতে যাচ্ছি। আমার জন্য নয়, বন্ধুর। আর আমি প্রশ্ন করলাম— তোমার জন্য দেখবে কবে? ওপাশ থেকে উত্তর এলো— আমি তো সেই কবেই দেখে রেখেছি।

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au