সর্বশেষ

ভক্তের আলিঙ্গনে ধরা দিলেন বিরাট কোহলি, পাশে আনুশকা

  • 4:07 am - February 16, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার

মেলবোর্ন, ১৬ ফেব্রুয়ারি- জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি ও আনুশকা শর্মা আপাতত ভারত ছেড়ে যুক্তরাজ্যেই ঘর পেতেছেন। তারা চান তাদের দুই সন্তান ভামিকা ও অকায়কে আর পাঁচটা শিশুর মতো করেই বড় করার। যাতে মা-বাবার খ্যাতি তাদের ওপর কোনো প্রভাব ফেলতে না পারে। তাই লন্ডনেই ঘরবাঁধা। এর আগে বড়দিনের ছুটি কাটাতে এ তারকা দম্পতি শহরে এসেছিলেন। জানা গেছে, আলিবাগে তারা বিশাল একটা বিলাসবহুল সম্পত্তি কিনেছেন। এরপর তারা নববর্ষের ছুটি কাটান দুবাই যান। সেখানে তারা ট্যুরিজম অ্যাম্বাসেডর হিসেবে একটি বিজ্ঞাপনের শ্যুট করেন।

এবার ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার লড়াইয়ের প্রস্তুতি শুরু হতে না হতেই বিরাট ও আনুশকা মুম্বাই ফিরে এসেছেন। যদিও দলের অংশ নন বিরাট। তবে দেশে ফিরে তাকে ব্যক্তিগত ও পেশাদার প্রতিশ্রুতি পালন করতে দেখা গেছে। সঙ্গে ছিলেন স্ত্রী আনুশকা শর্মাও। আর তারই মাঝে ক্যাজুয়াল পোশাকে আনুশকা ও বিরাটকে নিজের ভক্তদের সঙ্গে পোজ দিতে দেখা গেল।

বিরাট কোহলি প্যাস্টেল রঙের পোশাক পরেছিলেন। অন্যদিকে অভিনেত্রী আনুশকা  শর্মার গায়ে ছিল গোলাপি ও সবুজ রঙের ব্লক প্রিন্টের শার্ট, যা তিনি লেসের ট্যাংক টপ আর ফ্লেয়ার্ড জিন্সের সঙ্গে পেয়ার আপ করেছিলেন।

বিরাট ও আনুশকা পালাক্রমে এক ভক্তের সঙ্গে ছবি তুলেছেন, যিনি পরে সামাজিক মাধ্যমে সেই বিশেষ মুহূর্তটি শেয়ার করে নিয়েছেন। লিখেছেন— ‘এবং আজ… আমি সেই ব্যক্তির সামনে দাঁড়িয়েছিলাম, যিনি আমাকে না জেনেও আমার জীবনকে রূপ দিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাই— কেবল রানের জন্য নয়, কেবল ট্রফির জন্য নয়; বরং বিরাট কোহলি হিসেবে বিদ্যমান থাকার জন্য। পুরো প্রজন্মকে ফিটনেস, আবেগ, তীব্রতা এবং কখনো পিছু হটতে না পারার প্রতি বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করার জন্য। এবং যখন আমি তাকে সামনে পেয়ে আলিঙ্গনের কথা বলি, তখন সে সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ বলে। সেই আলিঙ্গন কেবল শারীরিক ছিল না— এটি আমার ভেতরের ছোট্ট ক্রিকেটারটিকে সুস্থ করে তুলেছিল। আমার দেয়ালে তার ছবি লাগানো থেকে শুরু করে… অবশেষে তার পাশে দাঁড়ানো পর্যন্ত। জীবন সত্যিই পূর্ণ বৃত্তে আসে। চিরকৃতজ্ঞ। চির অনুপ্রাণিত।’

এই শাখার আরও খবর

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।…

পলিন হ্যানসনকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য:রক্ষণশীল জোট গঠনে দূরত্বে কোয়ালিশন ও ওয়ান নেশন

অস্ট্রেলিয়ার রাজনীতিতে লেবার সরকারকে ক্ষমতাচ্যুত করতে রক্ষণশীল দলগুলোর ঐক্যের আহ্বান উঠেছে। কিন্তু পলিন হ্যানসন ও অ্যাঙ্গাস টেলরের অবস্থান, নেতৃত্বের প্রশ্ন এবং আসন ভাগাভাগি নিয়ে মতপার্থক্য…

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au