বিজ্ঞান ও প্রযুক্তি

এআই বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত: স্যাম অল্টম্যান

  • 1:32 pm - February 16, 2026
  • পঠিত হয়েছে:১২৪ বার
স্যাম অল্টম্যান, ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ ফেব্রুয়ারি-  কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা ভারতের রয়েছে বলে মন্তব্য করেছেন স্যাম অল্টম্যান। ওপেনএআই–এর প্রধানের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

নয়াদিল্লিতে আয়োজিত ‘গ্লোবাল এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ অংশ নিতে এসে অল্টম্যান জানান, ভারতে যেভাবে দ্রুত হারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে, তা নজর কেড়েছে সংস্থার। তিনি বলেন, এ দেশে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সম্প্রতি মার্কিন প্রশাসনের একাংশ থেকে এআই পরিষেবা নিয়ে আপত্তির সুর শোনা গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো অভিযোগ করেছিলেন, আমেরিকার অবকাঠামো ব্যবহার করে ভারত ও চিনসহ অন্যান্য দেশে পরিষেবা দিচ্ছে চ্যাটজিপিটি। তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। তবে সাম্প্রতিক সময়ে ভারত–মার্কিন বাণিজ্য সম্পর্কে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে বলেই জানা গেছে।

অল্টম্যান জানান, ব্যবহারকারীর সংখ্যার বিচারে আমেরিকার পরেই রয়েছে ভারত। বর্তমানে ভারতে চ্যাটজিপিটির সক্রিয় ব্যবহারকারী প্রায় ১০ কোটি। বিশ্বজুড়ে শিক্ষার্থীদের মধ্যে চ্যাটজিপিটি ব্যবহারের ক্ষেত্রেও ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি।

তিনি আরও বলেন, বৈজ্ঞানিক গবেষণায় সহায়তার জন্য তৈরি বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম ‘প্রিজম’ ব্যবহারে ভারত বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। গত বছর নয়াদিল্লিতে ওপেনএআই তাদের নতুন দপ্তর চালু করেছে। ইতিমধ্যে দেশের চারটি বড় শহরে বিভিন্ন অলাভজনক সংস্থার অন্তত ২০০ জন প্রতিনিধিকে এআই প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ভারত সরকারের সঙ্গে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে সমঝোতার সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন ওপেনএআই প্রধান। তাঁর বক্তব্যে স্পষ্ট, বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তার মানচিত্রে ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেই দেখছে সংস্থাটি।

এই শাখার আরও খবর

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলার দাবি, নতুন করে উত্তেজনা

মেলবোর্ন, ৬ জুন- ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়,…

জনতার জবানবন্দি: ইউনূস সরকারের  ১৮ মাসের দুঃশাসনে জাতি যা হারিয়েছিল

মেলবোর্ন, ৬ জুন- ৫ আগস্ট ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত—৫৪৭ দিন। ইউনূস সরকার এই ১৮ মাসের বেশি সময় ধরে দুঃশাসন চালিয়েছিল। “সংস্কার” এর নামে…

কোন পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর উভয়…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

আইভীর মুক্তি: আওয়ামী লীগের পুনর্গঠনের ইঙ্গিত নাকি নতুন সমীকরণ?

মেলবোর্ন, ৬ জুন- বিএনপি সরকার সেলিনা হায়াৎ আইভীকে কেন জামিন দিলো? হ্যাঁ, বাংলাদেশে আদালত জামিন দেয় না, জামিন দেয় যারা সরকারে থাকে। তো, আইভীকে কেন…

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au