সর্বশেষ

কেন থমকে গেল শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’?

  • 2:56 am - February 17, 2026
  • পঠিত হয়েছে:১০২ বার

মেলবোর্ন, ১৭ ফেব্রুয়ারি- ‘পাঠান’ এবং ‘টাইগার’ সাফল্যের পর স্পাই ইউনিভার্সের দর্শক-অনুরাগীদের ধামাকা দিতে চেয়েছিলেন যশরাজ ফিল্মসের প্রযোজক আদিত্য চোপড়া। ভারতের হিন্দি সিনেমার দুই তারকা শাহরুখ খান ও সালমান খানকে একসঙ্গে নিয়ে ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমায় হাজির করবেন পর্দার ‘করণ-অর্জুন’কে।

শাহরুখ-সালমানের দ্বৈরথে সিনেপর্দা কাঁপিয়ে বক্স অফিসেও দারুণ ব্যবসা দিবে, সে কথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সূত্রের ভাষ্যমতে, ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবি নির্মাণের বাজেট ‘পাঠান’ এবং ‘টাইগার ৩’ এর বাজেটকেও ছাড়িয়ে যাবে। অর্থাৎ, দুই ‘খান’ অভিনীত এই ছবিই হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ছবি।

কিন্তু আপাতত থমকে গিয়েছে  ৩০০ কোটি রূপি সেই স্বপ্নের প্রজেক্ট। যশ রাজ ফিল্মসের উচ্চাকাঙ্ক্ষী ছবিকে সাময়িক বিরতিতে পাঠিয়েছে।

সূত্রটি দাবি করেছে, ছবিটি প্রি-প্রোডাকশন পর্যায়ে পৌঁছানোর আগেই বাজেট নিয়ে বড় জটিলতা দেখা দিয়েছে।মূলত শাহরুখ ও সালমনের মতো দেশের এত বড় দুই তারকার পারিশ্রমিকে ব্যয় করতে হচ্ছে ১০০ কোটি রুপি। এর সঙ্গে আন্তর্জাতিক লোকেশন, স্টান্ট, অ্যাকশন সেট-পিস, ভিএফএক্স বাছাইয়েও জটিলতার সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে ছবির সম্ভাব্য বাজেট পৌঁছে যায় এমন এক উচ্চতায়, যা বর্তমান বাজারে বিরাট ঝুঁকির বলেই মনে করছে প্রযোজনা সংস্থা।

ইন্ডাস্ট্রিতে ক্রমবর্ধমান প্রোডাকশন খরচ, তারকার পারিশ্রমিক, এবং বক্স অফিসের অনিশ্চয়তা, সব মিলিয়ে বলিউডের ফার্স্ট বয়-এর স্টুডিও-ও এখন হিসেবি হতে বাধ্য। ফলে প্রকল্পটি বাতিল নয়, তবে আপাতত স্থগিত রাখা হয়েছে বলেই শোনা যাচ্ছে।

এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ বলছেন, এত বড় দুই তারকা বড় পারিশ্রমিক চাইবেন, এটাই স্বাভাবিক। কেউ আবার মনে করছেন, বলিউডে এখন আর অত বড় বাজেটের ঝুঁকি নিতে চাইছে না প্রযোজকরা। আবার অনেক দর্শকের মতে, শাহরুখ-সলমনকে আবার একসঙ্গে বড় পর্দায় দেখার সুযোগ হাতছাড়া হলে সেটি সত্যিই ‘ঐতিহাসিক মিস’ হবে।

সব মিলিয়ে পরিস্থিতি এখন অনিশ্চিত। তবে ইন্ডাস্ট্রির অভিজ্ঞরা বলছেন, বড় প্রজেক্টের পরিকল্পনা কখনও পুরোপুরি শেষ হয়ে যায় না। সঠিক সময়, সঠিক বাজার, আর সঠিক হিসেব মিললেই আবার আলোচনায় ফিরে আসে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

মেলবোর্ন, ২৫ জুন- দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও…

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

মেলবোর্ন, ২৫ জুন- আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএস) দীর্ঘদিন ধরে চালু থাকা…

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ ভবনের ছাদধস, নিহত ৩

মেলবোর্ন, ২৫ জুন-  ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার তারাতলা এলাকায় নির্মীয়মাণ একটি বহুতল ভবনের ছাদ ধসে অন্তত তিন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঘটে যাওয়া এ…

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আইএসের শীর্ষ নেতা নিহত

মেলবোর্ন, ২৫ জুন- সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের পরিচালিত এক নির্ভুল বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর শীর্ষ নেতা আলী হুসাইন আল-উলাইউই নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড…

বিরতির পর ফের বাংলাদেশে ভারতীয় রেল কোচ, জুলাইয়ে আসছে প্রথম চালান

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে ভারত থেকে আবারও যাত্রীবাহী রেল কোচ আমদানি শুরু হচ্ছে। আগামী জুলাই মাসে প্রায়…

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে ওমান। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au