বাংলাদেশ

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

  • 2:57 am - February 17, 2026
  • পঠিত হয়েছে:১৪১ বার
বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৭ ফেব্রুয়ারি- দুটি আসন থেকে নির্বাচিত হওয়ার পর ঢাকা-১৭ আসনটি নিজের কাছে রাখার সিদ্ধান্ত জানিয়েছেন তারেক রহমান। ফলে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ এবং ১৯০ ঢাকা-১৭ থেকে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান সংবিধানের ৭১ অনুচ্ছেদের ২ (ক) দফা অনুযায়ী ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেছেন। এ সংক্রান্ত ঘোষণাপত্র তিনি ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে দাখিল করেন।

এর পরিপ্রেক্ষিতে একই দিন থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়।

সংবিধান অনুযায়ী, কোনো প্রার্থী একাধিক আসন থেকে নির্বাচিত হলে তাকে নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন বেছে নিতে হয় এবং অন্যটি ছেড়ে দিতে হয়। সেই বিধান অনুসারেই তারেক রহমান ঢাকা-১৭ আসনটি বহাল রেখেছেন।

এখন নিয়ম অনুযায়ী শূন্য হওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন।

এই শাখার আরও খবর

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au