‘সমাজ সংস্কার’-এর নামে গ্রামে নোটিশ জারি গানবাজনা বন্ধের ঘোষণা
মেলবোর্ন, ৭ মার্চ- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘সমাজ সংস্কার’-এর কথা বলে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছিল স্থানীয় একটি জামে…
মেলবোর্ন, ১৭ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জুলাই গণ-অভ্যুত্থানের পর নির্বাচিত নতুন সরকার ও জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা।
আজ সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। একসঙ্গে ১০০ জন করে তিন ধাপে এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। শপথ শেষে সদস্যরা নির্ধারিত শপথ বইয়ে স্বাক্ষর করবেন।
বিকাল ৪টায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং পরে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করাবেন। এবার বিএনপির পছন্দ অনুযায়ী বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের খোলা স্থানে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা দেশের ইতিহাসে প্রথম।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি জোট ২১২ আসন, জামায়াতে ইসলামী জোট ৭৭টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্যরা ৮টি আসনে জয়ী হয়। দুটি আসনের ফল স্থগিত রয়েছে এবং এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ভোট হয়নি। একই দিনে জুলাই সনদের ওপর অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিপুল ব্যবধানে জয়ী হয়। এ কারণে আজ সংবিধান সংশোধন পরিষদের সদস্য হিসেবেও নবনির্বাচিত এমপিদের শপথ নেওয়ার প্রস্তুতি রয়েছে।
শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সকালে এমপিদের শপথ অনুষ্ঠানে অতিথি না থাকলেও বিকালে মন্ত্রীদের শপথে দেশি-বিদেশি প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকবেন। দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন বলে জানা গেছে।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অস্থায়ী মঞ্চ, অতিথি গ্যালারি, ভিভিআইপি জোন ও গণমাধ্যম কর্নার প্রস্তুত করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোকসজ্জা এবং পূর্বের ভাঙচুরে ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার শেষে নতুন সাজে প্রস্তুত করা হয়েছে সংসদ ভবন। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন, শপথ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শপথ শেষে বিএনপি সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচনের কথা রয়েছে। একইভাবে জামায়াতের সংসদীয় দলের বৈঠকে ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হতে পারে।
২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডাকা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। শপথ শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au