বাংলাদেশ

মন্ত্রিসভার শপথে যাচ্ছে না ১১ দলীয় জোট

  • 7:28 pm - February 17, 2026
  • পঠিত হয়েছে:১৩৯ বার
মন্ত্রিসভার শপথে যাচ্ছে না ১১ দলীয় জোট। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ ফেব্রুয়ারি- এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতারা বিকালে মন্ত্রিসভার শপথ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমন স্ট্যাটাস দেন ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সংক্রান্ত দুটি স্ট্যাটাস দেন তিনি। প্রথমটিতে তিনি লেখেন, গণভোটের প্রথমেই জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন সংসদের যাত্রা।

এর কিছুক্ষণ পর আরেক স্ট্যাটাসে তিনি জানান, আইন অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কোনও শপথ নেবে না ১১ দলীয় জোট। একই কথা জানান, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসন থেকে নির্বাচিত আব্দুল হান্নান মাসউদ।

তবে পরক্ষণেই তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসে জানানো হয়— তারা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ উভয় শপথই নিতে যাচ্ছেন।

এতে আরও উল্লেখ করা হয়, জনরায়ের সাথে প্রতারণামূলক অবস্থান নেওয়ার প্রতিবাদ স্বরূপ গঠিত হতে যাওয়া বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে জাময়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১দলীয় জোট।

একই ধরনের স্ট্যাটাস দেন দলের যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। তিনি লিখেন, জনগণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, এজন্য আমরা দুটি শপথই নিচ্ছি। বিএনপি ক্ষমতামুখী দল হিসেবে শুধু সরকার গঠনের শপথ নিয়ে গণরায় উপেক্ষা করেছে।

এ নিয়ে আলোচনার মধ্যেই সর্বশেষ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, আকাঙ্ক্ষা ও জনরায়ের প্রতি সম্মান জানাতে সংবিধান সংস্কার পরিষদসহ সংসদ সদস্য হিসেবে পর পর দুইটি শপথ নিচ্ছেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যসরা। সেইসঙ্গে গণভোটের রায় না মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় আজ বিকালে অনুষ্ঠেয় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছে তার দল।

প্রসঙ্গত, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আগে সকালে প্রথমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি। তাই এ হিসেবে আমরা শপথ নেবো না।

এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানিয়েছিলেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে তারাও সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। যদিও পরে জামায়াতের নির্বাচিত সদস্যরাও শপথ নিয়েছেন।

এই শাখার আরও খবর

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au