বাংলাদেশ

সাতক্ষীরায় হিন্দু নেতাকে প্রাণনাশের হুমকি

  • 1:34 pm - February 18, 2026
  • পঠিত হয়েছে:২১১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- সাতক্ষীরার শ্যামনগরে ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকির তথ্য প্রকাশ করায় হিন্দু সম্প্রদায়ের এক নেতা প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিতোষ মণ্ডল পৌর এলাকার চণ্ডিপুর গ্রামের বাসিন্দা এবং পূজা উদযাপন ফ্রন্টের পৌর কমিটির উপদেষ্টা।

পরিতোষ মণ্ডল জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে কয়েকজন বিএনপি নেতা তাঁর সঙ্গে দেখা করে এবং ফোনে যোগাযোগ করে সংখ্যালঘু ভোটারদের কেন্দ্রে না যাওয়ার বার্তা পৌঁছে দিতে বলেন। তিনি বিষয়টি ধানের শীষ প্রতীকের প্রার্থীসহ কয়েকজন বিএনপি নেতাকে অবহিত করেন। হুমকিসংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও ক্লিপ পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, সোমবার বিকেলে মোটরসাইকেলে করে আসা চার ব্যক্তি তাঁকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেন। তাঁদের মধ্যে ২২-২৩ বছর বয়সী এক তরুণ ও ৪০-৪২ বছর বয়সী এক ব্যক্তিকে তিনি চিনতে পারলেও নাম জানেন না। একই রাতে কয়েক দফা মোটরসাইকেলে করে বাড়ির সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার পর সোমবার রাতেই শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিতোষ মণ্ডল।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদুর রহমান বলেন, হুমকির অভিযোগে একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে কোথাও যাওয়ার আগে পুলিশকে অবহিত করার পরামর্শও দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au