বিশ্ব

নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি নেতা জেসি জ্যাকসনের মৃত্যু

  • 2:04 pm - February 18, 2026
  • পঠিত হয়েছে:২০৯ বার
রেভারেন্ড জেসি জ্যাকসন। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি-  যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম প্রভাবশালী নেতা ও দু’বারের প্রেসিডেন্ট পদপ্রার্থী রেভারেন্ড জেসি জ্যাকসন আর নেই। মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ৮৪ বছর বয়সে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

বিবৃতিতে পরিবার জানায়, তিনি শুধু পরিবারের অভিভাবকই ছিলেন না, বিশ্বজুড়ে নিপীড়িত, কণ্ঠহীন ও অবহেলিত মানুষেরও একজন বলিষ্ঠ নেতা ছিলেন।

২০১৭ সালে পার্কিনসন রোগে আক্রান্ত হন জ্যাকসন। তার মৃত্যু এমন এক সময়ে এলো, যখন ডনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ‘যুক্তরাষ্ট্র-বিরোধী’ আদর্শ সরানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে গৃহযুদ্ধকালীন কনফেডারেট ভাস্কর্য পুনঃস্থাপন এবং দাসত্ববিরোধী প্রদর্শনী সরিয়ে দেওয়ার পদক্ষেপ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নাগরিক অধিকার কর্মীদের আশঙ্কা, এতে দীর্ঘদিনের সামাজিক অগ্রগতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

দক্ষিণের বর্ণবাদী পরিবেশ থেকে উঠে আসা জেসি জ্যাকসন ১৯৬০-এর দশকে নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি পান। ১৯৬৮ সালে মেমফিসের লোরেইন মোটেলে আততায়ীর গুলিতে কিং নিহত হলে জ্যাকসন কাছেই অবস্থান করছিলেন। কিংয়ের মৃত্যুর পর তিনি শোষিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে সামনে আসেন।

সত্তরের দশকে তিনি শিকাগোভিত্তিক ‘অপারেশন পুশ’ এবং ‘ন্যাশনাল রেইনবো কোয়ালিশন’ প্রতিষ্ঠা করেন। ১৯৯৬ সালে দুটি সংগঠন একীভূত হয়। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় নেতৃত্ব দেওয়ার পর ২০২৩ সালে তিনি রেইনবো-পুশ কোয়ালিশনের সভাপতির পদ ছাড়েন।

বারাক ওবামা-র আগমনের আগে জ্যাকসনই ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ নেতা যিনি হোয়াইট হাউজের খুব কাছাকাছি পৌঁছান। ১৯৮৪ ও ১৯৮৮ সালে তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট মনোনয়নের দৌড়ে অংশ নেন। ১৯৮৪ সালে তিনি প্রায় ৩৩ লাখ ভোট পান। ১৯৮৮ সালে ১১টি রাজ্যে জয়ী হয়ে ৬৮ লাখের বেশি ভোট অর্জন করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার লড়াই পরবর্তী সময়ে ওবামার উত্থানের পথ প্রশস্ত করে। একইভাবে কমলা হ্যারিস-এর মতো নেতাদেরও জাতীয় রাজনীতিতে জায়গা করে নেওয়ার ভিত্তি তৈরি হয়।

ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনার ক্ষেত্রেও ভূমিকা রাখেন জ্যাকসন। ‘উইনার-টেক-অল’ পদ্ধতির পরিবর্তে সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুর দাবিতে তার আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বহুত্ববাদে বিশ্বাসী জ্যাকসন যুক্তরাষ্ট্রকে ‘রামধনু জাতি’ হিসেবে বর্ণনা করতেন। তার মতে, দেশটির শক্তি বিভিন্ন বর্ণ, জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের সমান অধিকারের মধ্যেই নিহিত।

রাজনীতির বাইরে ব্যক্তিগত কূটনীতিতেও তিনি সক্রিয় ছিলেন। ১৯৮৪ সালে সিরিয়া ও কিউবা থেকে মার্কিন নাগরিকদের মুক্তিতে ভূমিকা রাখেন। ১৯৯০ সালে ইরাকের তৎকালীন নেতা সাদ্দাম হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে আটক মার্কিন নাগরিকদের মুক্তির উদ্যোগ নেন। ১৯৯৯ সালে সার্বিয়া থেকেও তিন মার্কিন নাগরিকের মুক্তিতে সহায়তা করেন।

২০০০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদান করেন।

১৯৪১ সালে সাউথ ক্যারোলিনায় জন্ম নেওয়া জেসি জ্যাকসন সারাজীবন প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। জীবনের শেষ সময়েও তিনি সক্রিয় ছিলেন এবং ২০২০ সালে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডসহ কৃষ্ণাঙ্গদের ওপর সহিংসতার নিন্দা জানান।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au