সর্বশেষ

রোমান্টিক মুহূর্তে ধরা দিলেন প্রিয়াঙ্কা-নিক দম্পতি

  • 10:22 pm - February 18, 2026
  • পঠিত হয়েছে:৯৯ বার

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- ২০১৮ সালে বিয়ে করেন হলিউড–বলিউডের আলোচিত তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রেড কার্পেট-একে অপরের সাফল্য উদযাপনে সবসময় পাশে থেকেছেন তারা। এবার লস অ্যাঞ্জেলেসে প্রিয়াঙ্কার নতুন সিনেমা দ্য ব্লাফ-এর প্রিমিয়ারে প্রকাশ্যে এল তাদের রোমান্টিক মুহূর্ত।

প্রিমিয়ারে উপস্থিত হয়েই ক্যামেরার সামনে একে অপরকে চুম্বন করতে দেখা যায় এই তারকা দম্পতিকে। লালগালিচায় সেই দৃশ্য মুহূর্তেই উপস্থিত আলোকচিত্রী ও ভক্তদের নজর কাড়ে।

সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করা প্রিয়াঙ্কা লালগালিচায় হাজির হন নিজের চরিত্র ‘এরসেল’-এর অনুপ্রেরণায় তৈরি এক বিশেষ পোশাকে। ব্রাউন রঙের র‍্যাপ স্কার্টের সঙ্গে কিউরাস ধাঁচের এই পোশাকে যেমন ছিল গ্ল্যামার, তেমনি ফুটে উঠেছিল চরিত্রটির অ্যাকশনধর্মী আবহ।

অন্যদিকে স্বামী নিক জোনাসও স্ত্রীর সঙ্গে মিল রেখে ব্রাউন শার্ট ও পরিপাটি ট্রাউজারে উপস্থিত হন। দুজনকে হাত ধরে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়, যা তাদের দাম্পত্য সম্পর্কের উষ্ণতাই যেন তুলে ধরে।

এই শাখার আরও খবর

সৌদি আরব, কাতারসহ বিভিন্ন দেশ থেকে ২১ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

মেলবোর্ন, ২২ আগষ্ট- চলতি বছরের ১ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ থেকে ২১ হাজার ৯৫১…

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ আগষ্ট- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে নায়েব আলী (৬০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে…

রাহুলের চাপের পর ছররা গুলির ঘটনায় মামলা করল দিল্লি পুলিশ

মেলবোর্ন, ২২ আগষ্ট- ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংসদ অভিমুখী মিছিল চলাকালে ছররা গুলি ছোড়ার অভিযোগে অবশেষে মামলা করেছে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে গত…

জ্বালানি সংকটে ভয়াবহ পরিস্থিতি, বাংলাদেশে অর্ধেকের বেশি কারখানায় উৎপাদন বন্ধ

মেলবোর্ন, ২২ আগষ্ট- তীব্র জ্বালানি সংকটে দেশের শিল্পকারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় দেশের অর্ধেকের বেশি বস্ত্র ও সুতা উৎপাদনকারী কারখানা পুরোপুরি…

সিলেটে মাজারের দখল নিয়ে রণক্ষেত্র, ওসিসহ আহত ৪০

মেলবোর্ন, ২২ আগষ্ট- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলাম এলাকায় একটি মাজারের ওয়াকফ এস্টেট, মসজিদ ও প্রায় ৪০টি দোকানকোঠার নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের…

শীর্ষ সন্ত্রাসীদের জামিন ঠেকাতে না পেরে হতাশ র‍্যাব

মেলবোর্ন, ২২ আগষ্ট- শীর্ষ সন্ত্রাসীদের বারবার গ্রেপ্তারের পর জামিনে মুক্তির ঘটনায় হতাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে দুর্বল এজাহার বা তদন্তে গাফিলতির কারণে তারা জামিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au