প্রবাস দর্পন

সরাম্বরে শ্রী চৈতন্য সম্প্রদায় সিডনি’র ২০বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত

  • 9:46 am - March 04, 2025
  • পঠিত হয়েছে:১৯৪ বার

শতদল তালুকদার, সিডনি থেকে


শ্রী চৈতন্য সম্প্রদায় সিডনি’র ২০বছর পূর্তি অনুষ্ঠান

সিডনীর পশ্চিমাঞ্চলে অবস্থিত ওয়েন্টওয়ারথ এলাকাস্থ রেডগাম ফাংশন সেন্টারে ২রা মার্চ রবিবার ১১টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অত্যন্ত ভাবগাম্ভীর্য ভাবে উদযাপিত হল শ্রী চৈতন্য সম্প্রদায় সিডনীর ২০বছর পূর্তি অনুষ্ঠান। নতুন প্রজন্মের কিশোর-কিশোরীদেরকে নেতৃত্বে হরিনাম সংকীর্তন নৃত্যের মিছিল করে ‘গৌড়-নিতাই’ এবং ‘রাধা-কৃষ্ণ’ এর প্রতিকৃতিপ্রতিষ্ঠার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সিডনীস্থ ২৫টি মন্দিরের পূজারী/ব্যবস্থাপক, এবং ২২টি সনাতনী সংগঠনেরনেতৃবৃন্দ/ স্বেচ্চাসেবকসহ কয়েকশত সনাতনী ভক্তদের (হোস্ট) উচ্ছ্বল উপস্থিতি, এবং অংশগ্রহণ অনুষ্ঠানকে একটি অভূতপূর্ব সনাতনী মিলনমেলায় আনন্দমুখর করে তোলে। মন্দিরের পূজারী, সংগঠনের সেচ্ছাসেবী এবং সংকীর্তনে আগত অতিথিগন দীর্ঘ ২০ বছর ধরে শ্রীচৈতন্য সম্প্রদায়ের সেবাদানের মধ্যদিয়ে প্রবাসে সনাতনী ধারার অবতারনার বিভিন্ন দিক তুলে ধরে শ্রী চৈতন্য সম্প্রদায়ের পবিত্র উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে ২০ বছরের বিভিন্ন অনুষ্ঠানের উপর নির্মিত ‘স্লাইড সো’ প্রদর্শনের শেষে ‘প্রশিক্ষণ সেশনে’ ধুতি পরা, তিলক পরা এবং গীতা পাঠের নিয়ামাবলী প্রদর্শিত হয়। সবশেষে শ্রী চৈতন্য সম্প্রদায়েরনেতৃত্বে প্রায় ১ ঘণ্টা একনাম সংকীর্তন উপভোগ শেষে সকলে মিলে নামকীর্তনের নৃত্যে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

উল্লেখ্য, শ্রী চৈতন্য সম্প্রদায় সিডনীতে প্রতিষ্ঠিত বাংলাদেশী সনাতনীদের প্রথম দল যারা ২০০৩ সাল থেকে মহাশ্মশান যাত্রা, পুজা, গৃহপ্রবেশ, শ্রাদ্ধ অনুষ্ঠান, শোকসভা, রথযাত্রা প্রভৃতি অনুষ্ঠানেএকনাম সংকীর্তন করার মাধ্যমে সনাতনী ধারা লালন-পালনে এক মহতী কাজ করে যাচ্ছেন।

এই শাখার আরও খবর

প্রধানমন্ত্রী হওয়ার আত্মবিশ্বাস পলিন হ্যানসনের, মুসলিম অভিবাসন নিয়ে ফের বিতর্কিত মন্তব্য

মেলবোর্ন, ২১ জুলাই: অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন-এর নেতা সিনেটর পলিন হ্যানসন বলেছেন, সুযোগ পেলে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। একই…

আইএসে যোগদানের অভিযোগে অভিযুক্ত রায়ান এল হৌলি কঠোর শর্তে জামিন পেলেন

মেলবোর্ন, ২০ জুলাই-  অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা এবং ইসলামিক স্টেট (আইএস) সংগঠনে যোগদানের অভিযোগে অভিযুক্ত রায়ান এল হৌলিকে কঠোর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনের অন্যতম…

বিতর্কের মধ্যেই বার্নাবি জয়েসের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিলেন পলিন হ্যানসন

মেলবোর্ন, ১৯ জুলাই- অস্ট্রেলিয়ার ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন তার সঙ্গে দলের সংসদ সদস্য বার্নাবি জয়েসের সম্পর্কের অবনতি নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন সরাসরি নাকচ করে…

সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত

মেলবোর্ন, ১৯ জুলাই: সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (JHAAA)-এর বহুল প্রতীক্ষিত রিইউনিয়ন ২০২৬। শনিবার (১৮ জুলাই) নিউ সাউথ ওয়েলসের ওয়েন্টওয়ার্থভিলের…

জাপানের গোয়েন্দা সংস্কারকে স্বাগত জানানো উচিত অস্ট্রেলিয়ার, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা

মেলবোর্ন, ১৮ জুলাই- জাপানের গোয়েন্দা কাঠামোতে বড় ধরনের সংস্কার আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে এবং বিশেষ করে অস্ট্রেলিয়ার সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় ও কৌশলগত…

অভিবাসন নিয়ে বিতর্কিত মন্তব্যে সমালোচনায় অস্ট্রেলিয়ার সিনেটর পলিন হ্যানসন

মেলবোর্ন, ১৭ জুলাই- অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন–এর নেতা সিনেটর পলিন হ্যানসন অভিবাসন এবং মুসলিম সম্প্রদায়কে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করে নতুন করে সমালোচনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au