অস্ট্রেলিয়া

লাকেম্বা মসজিদে হুমকির ঘটনায় পলিন হ্যানসনের মন্তব্যকে দায়ী করলেন অ্যান্থনি আলবানিজ

“ভালো মুসলমান নেই”—মন্তব্য ঘিরে বিতর্ক; প্রধানমন্ত্রীর মতে এ ধরনের বক্তব্য ঘৃণা ও সহিংসতাকে বৈধতা দেয়

  • 8:03 pm - February 19, 2026
  • পঠিত হয়েছে:২৩৯ বার
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সিডনির লাকেম্বা মসজিদে পাঠানো হুমকিমূলক চিঠির ঘটনার সঙ্গে ওয়ান নেশন নেত্রী পলিন হ্যানসনের সাম্প্রতিক মুসলিমবিরোধী মন্তব্যের যোগসূত্র টেনেছেন। স্কাই নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যানসন প্রশ্ন তুলেছিলেন, “কীভাবে আমাকে বোঝাবেন যে ভালো মুসলমান আছে?”—এই মন্তব্যের পরপরই লাকেম্বা মসজিদ তৃতীয় দফায় হুমকিমূলক চিঠি পাওয়ার কথা জানায়।

হুমকির সর্বশেষ চিঠিতে হাতে আঁকা একটি শূকরের ছবি ছিল এবং “মুসলিম জাতিকে হত্যা” করার হুমকিও উল্লেখ করা হয়। বৃহস্পতিবার সকালে এ বিষয়ে প্রশ্ন করা হলে আলবানিজ এবিসিকে বলেন, “অবশ্যই এর সঙ্গে যোগ আছে। কারণ এ ধরনের বক্তব্য ঘৃণাকে বৈধতা দেয়, মূলধারায় টেনে আনে।”

প্রধানমন্ত্রী পলিন হ্যানসনকে “বিভাজন সৃষ্টিকারী চরিত্র” আখ্যা দিয়ে বলেন, তিনি রাজনৈতিক ক্যারিয়ার গড়েছেন মানুষকে বিভক্ত করে। “আমাদের আরও ঐক্য দরকার, আরও বিভাজন নয়,” বলেন আলবানিজ।

ওয়ান নেশনের রাজনৈতিক কর্মসূচি নিয়েও কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক জরিপে দলটির উত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তাদের কোনো অর্থনৈতিক নীতি নেই। জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিটি উদ্যোগের বিরুদ্ধেই তিনি ভোট দিয়েছেন।”

স্কাই নিউজে দেওয়া পরবর্তী এক উত্তপ্ত সাক্ষাৎকারে হ্যানসন মুসলিম সম্প্রদায়ের একটি অংশকে কষ্ট দেওয়ার জন্য ‘দুঃখপ্রকাশ’ করলেও বলেন, তিনি নিজের অবস্থান থেকে সরে আসবেন না। এ মন্তব্য ঘিরে দুই প্রধান দলসহ বিভিন্ন মহল থেকে ব্যাপক সমালোচনা আসে। এমনকি সদ্য নির্বাচিত ওয়ান নেশন এমপি বার্নাবি জয়েসও বিষয়টি থেকে দূরত্ব রাখার চেষ্টা করেন।

এই ঘটনাপ্রবাহ এমন এক সময়ে ঘটছে, যখন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সাম্প্রতিক সিডনি সফরের বিরোধিতায় আয়োজিত এক বিক্ষোভে সাবেক ‘অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার’ গ্রেস টেমকে “ফ্রম গ্যাডিগাল টু গাজা, গ্লোবালাইজ দ্য ইনতিফাদা” স্লোগান দিতে দেখা যায়। সে সময় বন্ডাই বিচে সন্ত্রাসী হামলার পর জারি থাকা প্রতিবাদ-নিষেধাজ্ঞার মধ্যে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ বলপ্রয়োগ করলে বিষয়টি তদন্তের আওতায় আসে।

সংসদে গ্রেস টেমের মন্তব্যের নিন্দা জানাতে বলা হলে আলবানিজ বলেন, “এই ভয়াবহ পরিস্থিতিকে রাজনৈতিক সুযোগ হিসেবে ব্যবহার করা উচিত নয়। আমাদের উত্তেজনা কমাতে হবে।”

এদিকে নিউ সাউথ ওয়েলস সরকার “গ্লোবালাইজ দ্য ইনতিফাদা” বাক্যাংশটি নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে। কুইন্সল্যান্ড ইতোমধ্যে তা নিষিদ্ধ করেছে, যদিও এতে সাংবিধানিক চ্যালেঞ্জের আশঙ্কা রয়েছে। আরবি শব্দ ‘ইনতিফাদা’ মধ্যপ্রাচ্যের দুটি গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত; প্রো-প্যালেস্টাইন সমাবেশে শব্দটি ব্যবহৃত হলেও ইহুদি সম্প্রদায়ের একটি অংশ এটিকে সহিংসতার আহ্বান হিসেবে দেখে।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au