বিশ্ব

সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু গ্রেপ্তার

আজই তার ৬৬তম জন্মদিন

  • 9:43 pm - February 19, 2026
  • পঠিত হয়েছে:২০২ বার
সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ।

সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের সন্দেহে আজ সকালে টেমস ভ্যালি পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজই তার ৬৬তম জন্মদিন। তিনি পুলিশের হেফাজতে আছেন এবং তারা বার্কশায়ার ও নরফোকে বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাঁকে ‘পাবলিক অফিসে অসদাচরণ’-এর সন্দেহে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। তবে এখনো তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ গঠন করা হয়নি।

টেমস ভ্যালি পুলিশ বলেছে, ‘গভীর মূল্যায়ন’ শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন একটি তদন্ত শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, অ্যান্ড্রুর বয়স আজ ৬৬ বছর পূর্ণ হয়েছে। জন্মদিনের দিনই এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। পুলিশ বলেছে, গ্রেপ্তার মানেই দোষী প্রমাণ নয়। অ্যান্ড্রু আগের মতোই সব অভিযোগ অস্বীকার করেছেন।

এই গ্রেপ্তার ঘিরে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অজানা রয়ে গেছে। পুলিশ ঠিক কোন নির্দিষ্ট অভিযোগ তদন্ত করছে, কী তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁকে কোথায় রাখা হয়েছে এবং সতর্কবার্তা দিয়ে আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না?  এসব বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

এই ঘটনায় তদন্ত করছে থেমস ভ্যালি পুলিশ। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ৬০-এর ঘরে বয়স এমন একজন ব্যক্তিকে পাবলিক অফিসে অসদাচরণের সন্দেহে নরফোক থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বার্কশায়ার ও নরফোকের কয়েকটি ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। তদন্ত চলমান থাকায় গ্রেপ্তার ব্যক্তির নাম প্রকাশ করা হচ্ছে না বলেও জানায় পুলিশ। মামলাটি সক্রিয় থাকায় আদালত অবমাননার ঝুঁকি এড়াতে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।

থেমস ভ্যালি পুলিশের সহকারী প্রধান কনস্টেবল অলিভার রাইট বলেন, অভিযোগের বিষয়ে বিস্তারিত মূল্যায়নের পর তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে তারা অংশীদার সংস্থাগুলোর সঙ্গে কাজ করছেন। জনস্বার্থের বিষয়টি বিবেচনায় রেখে উপযুক্ত সময়ে হালনাগাদ তথ্য দেওয়া হবে বলেও তিনি জানান।

ধারণা করা হচ্ছে, এপস্টিন সংক্রান্ত নথিপত্রের তদন্তে নতুন অগ্রগতির পরিপ্রেক্ষিতেই এই গ্রেপ্তার। অভিযোগ রয়েছে, বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালনকালে কিছু সরকারি নথি জেফরি এপস্টিনের কাছে পৌঁছেছিল। এছাড়া এপস্টিনের মাধ্যমে দ্বিতীয় এক নারীকে যুক্তরাজ্যে এনে অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগও তদন্তের আওতায় রয়েছে। তবে জানা গেছে, বর্তমান গ্রেপ্তারটি মূলত পাবলিক অফিসে অসদাচরণের অভিযোগকে কেন্দ্র করেই।

এর আগে দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্কের কারণে অ্যান্ড্রু নানা বিতর্কের মুখে পড়েছিলেন। তবে তিনি বরাবরই কোনো ধরনের অনৈতিক কাজের অভিযোগ অস্বীকার করে আসছেন।

এদিকে নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে। যেখানে উইন্ডসরের বাসভবন ছেড়ে আসার পর থেকে তিনি বসবাস করছিলেন। সকালে কয়েকটি চিহ্নবিহীন গাড়ি প্রবেশ করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সেগুলো পুলিশের গাড়ি ছিল।

ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে এ ধরনের ঘটনা বিরল। রাজা তৃতীয় চার্লসের ভাই হিসেবে পরিচিত অ্যান্ড্রুর গ্রেপ্তার স্বাভাবিকভাবেই জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au