বিশ্ব

করাচিতে গ্যাস বিস্ফোরণে ভবন ধস, প্রাণ গেল নারী-শিশুসহ ১৬ জনের

  • 10:30 pm - February 19, 2026
  • পঠিত হয়েছে:১৭৭ বার
পাকিস্তানের করাচির সোলজার বাজার এলাকায় গ্যাস বিস্ফোরণে একটি আবাসিক ভবনের অংশ ধসে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- পাকিস্তানের করাচির সোলজার বাজার এলাকায় গ্যাস বিস্ফোরণে একটি আবাসিক ভবনের অংশ ধসে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। কর্মকর্তারা জানিয়েছেন, ভোররাতের সেহরির সময় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাটি সোলজার বাজারের গুল রানা কলোনির একটি বাসভবনে ঘটে। আহত ও নিহতদের দ্রুত করাচির সিভিল হাসপাতালে নেওয়া হয়। জামশেদ এলাকার সহকারী পুলিশ সুপার আশের জানান, ভোর প্রায় ৪টা ১৫ মিনিটে ভবনের প্রথম তলায় গ্যাস বিস্ফোরণ ঘটে। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে।

সিন্ধ রেসকিউ ১১২২ জানায়, নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে এবং ১৪ জন আহত হয়েছেন। সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের পরিচালক ডা. মোহাম্মদ সাবির মেমন বলেন, নিহতদের মধ্যে ১৩ জনের মরদেহ তাদের হাসপাতালে আনা হয়েছে। পরে রেসকিউ ১১২২–এর প্রধান পরিচালন কর্মকর্তা ডা. আবিদ জলালউদ্দিন শেখ জানান, দুপুরের পর উদ্ধার অভিযান শেষ হয়েছে।

তিনি বলেন, গ্যাস বিস্ফোরণই ভবনের আংশিক ধসের কারণ। ভবনটি ছিল গ্রাউন্ড ফ্লোরের ওপর আরও দুই তলা বিশিষ্ট এবং এতে ছোট ছোট কক্ষ ছিল। সংকীর্ণ জায়গার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হয়েছে। তিনি আরও জানান, এটি অনুমোদনহীন ভবন ছিল এবং আলাদা আলাদা ছোট কক্ষ নিয়ে গঠিত। ধসের প্রভাবে পাশের কিছু স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজে আরবান সার্চ অ্যান্ড রেসকিউ দল ও রেসকিউ ১১২২–এর দুর্যোগ মোকাবিলা যান ব্যবহার করা হয়।

রেসকিউ ১১২২–এর দেওয়া তালিকা অনুযায়ী নিহতদের মধ্যে আটজন অপ্রাপ্তবয়স্ক, চারজন নারী ও চারজন পুরুষ। তাদের বয়স দুই থেকে ৬০ বছরের মধ্যে। আহতদের মধ্যে সাতজনই শিশু।

ডিস্ট্রিক্ট ইস্ট পুলিশের এক মুখপাত্র জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করে। এরপর উদ্ধার সংস্থাগুলো ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু করে।

ঘটনার পর সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ বিষয়টি আমলে নেন এবং প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধ্বংসস্তূপে আটকে পড়াদের দ্রুত উদ্ধারের নির্দেশ দেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে বলেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সব ধরনের সহায়তা দিতে এবং ঘটনার কারণ তদন্তে করাচির কমিশনারকে নির্দেশ দেন।

পুনর্বাসনবিষয়ক উপদেষ্টা জিয়ান চাঁদ এসরানি উদ্ধার সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে প্রতিবেদন চান। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক ত্রাণ, অস্থায়ী আশ্রয় ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে পুনর্বাসন বিভাগের দল ঘটনাস্থলে কাজ করছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পূর্ণ পুনর্বাসন, মানসিক সহায়তা ও নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে।

সূত্রঃ ডন

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au