বাংলাদেশ

কক্সবাজারের আইনজীবীপাড়ায় চেম্বারে শেখ মুজিবের ছবি

  • 1:53 am - February 20, 2026
  • পঠিত হয়েছে:২৫১ বার
কক্সবাজারের আইনজীবীপাড়ায় উঠেছে শেখ মুজিবের ছবি, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ ফেব্রুয়ারি- অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমান-এর ছবি টাঙানোর ধারাবাহিকতায় কক্সবাজারের আইনজীবী সমিতি ভবনের তিন আইনজীবীর ব্যক্তিগত চেম্বারেও তাঁর ছবি টাঙানো হয়েছে।

বৃহস্পতিবার কক্সবাজারের আইনজীবীপাড়ায় অবস্থিত একটি চেম্বারে ছবিটি টাঙানো হয়। ওই চেম্বারে বসেন আইনজীবী মোহাম্মদ জুলকারনাইন জিল্লু, মোহাম্মদ ফয়সাল ও নূরুল ইসলাম নাহিদ।

আইনজীবীদের ভাষ্য, ছবিটি টাঙানোর সময় আওয়ামী ঘরানার কয়েকজন আইনজীবী একত্রিত হন এবং স্লোগান দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আইনজীবী মোহাম্মদ জুলকারনাইন জিল্লু একটি গণমাধ্যমকে বলেন, কয়েক বছর আগে তিন সহপাঠী মিলে চেম্বার শুরু করার সময়ই বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়েছিল। এমনকি ছবিটি টাঙানোর জন্য ফ্রেমও তৈরি করে রাখা ছিল।

তিনি দাবি করেন, গত ৫ আগস্টের পর ‘জুলাইযোদ্ধা সমন্বয়ক’ পরিচয়ে কিছু ব্যক্তি জেলা জজ আদালতে হামলা ও ভাঙচুর চালায়। ওই পরিস্থিতিতে নিরাপত্তার কারণে ছবিটি সরিয়ে রাখা হয়েছিল।

অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার পর আবারও যথাযোগ্য মর্যাদায় ছবিটি চেম্বারে টাঙানো হয়েছে বলে জানান তিনি। এ ঘটনার পর থেকে তাঁরা কোনো ধরনের হুমকি বা চাপের মুখে পড়েননি বলেও দাবি করেন ওই আইনজীবী।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au