বাংলাদেশ

বাংলাদেশ-ভারত বন্ধুত্বকে আরও গভীর করতে হবে: প্রণয় ভার্মা

  • 5:53 am - February 20, 2026
  • পঠিত হয়েছে:২৩৩ বার
বাংলাদেশ-ভারত বন্ধুত্বকে আরও গভীর করতে হবে: প্রণয় ভার্মা

মেলবোর্ন, ২০ ফেব্রুয়ারি- ঢাকা নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও গভীর করার আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে ‘শ্রীরামকৃষ্ণের বিশ্বজনীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। সভা আয়োজিত হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে, এবং এ উপলক্ষে মঙ্গলবার থেকে চারদিনব্যাপি নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

প্রণয় ভার্মা বলেন, শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক সাধনা দক্ষিণেশ্বরে সম্পন্ন হলেও তার দৃষ্টি কোনো নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার শিক্ষা ভৌগোলিক ও ধর্মীয় সীমানা অতিক্রম করেছে। তিনি বলেন, “যত মত তত পথ” এই দর্শন ওই সময়ের ধর্মীয় আলোচনাকে আলোকিত করেছে এবং সম্প্রীতি ছড়িয়েছে।

প্রণয় ভার্মা আরও বলেন, বিশ্ব যখন বিভাজন ও মেরুকরণের সঙ্গে লড়াই করছে, তখন শ্রীরামকৃষ্ণের শিক্ষা আমাদেরকে মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে মানবতার কল্যাণে কাজ করতে, শান্তি ও বোঝাপড়ার ভবিষ্যৎ গড়তে আহ্বান করে। তিনি উল্লেখ করেন, শ্রীরামকৃষ্ণের দর্শন সত্যিকারের ধর্মকে গ্রহণ, সমন্বয় ও অন্তর্ভুক্তির মধ্যে দেখে; বিচ্ছেদ, বর্জন ও প্রত্যাখ্যান নয়। ধর্মের প্রকৃত অর্থ হলো অপরের জন্য সেবা, ভালোবাসা এবং সম্প্রীতি, ঘৃণা ও বিভেদ নয়।

তিনি আরও বলেন, “শ্রীরামকৃষ্ণ পরমহংসের এই পবিত্র জন্মবার্ষিকীতে আসুন আমরা একত্র হয়ে তার সার্বজনীন আদর্শকে এগিয়ে নিয়ে যাই, শান্তি ও সম্প্রীতিকে শক্তিশালী করি এবং ভারত-বাংলাদেশ বন্ধুত্বকে গভীরতর করি। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ আমাদেরকে শান্তি, ঐক্য এবং সকলের মধ্যে ঈশ্বরীয় উপলব্ধির দিকে পরিচালিত করুক।”

সভায় উপস্থিত ছিলেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. নুরুজ্জামান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শিঞ্জিনী সরকার প্রমুখ। সভায় বক্তারা শ্রীরামকৃষ্ণের দর্শন ও আধ্যাত্মিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের প্রসার প্রয়োজনীয় বলে অভিমত প্রকাশ করেন।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au