সর্বশেষ

মায়ের সাহসিকতার রোমহর্ষক স্মৃতি স্মরণ প্রিয়াংকার

  • 6:36 pm - February 20, 2026
  • পঠিত হয়েছে:১৭৮ বার
মেলবোর্ন, ২০ ফেব্রুয়ারি- বিশ্বখ্যাত দেশিগার্ল খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া আসন্ন হলিউড সিনেমা ‘দ্য ব্লাফ’-এর প্রচারে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। লস অ্যাঞ্জেলেসে এ সিনেমার প্রচার চলাকালীন সহ-অভিনেতা কার্ল আরবান ও প্রিয়াংকার রসায়ন ভক্তদের নজর কেড়েছে। সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে একজন জলদস্যুর ভূমিকায়, যার নাম ‘এরসেল ব্লাডি মেরি বোডেন’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই চরিত্র প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রিয়াংকা চোপড়া টেনে আনলেন তার মা মধু চোপড়ার এক রোমহর্ষক স্মৃতি। অভিনেত্রী বলেন, তার মা মধু চোপড়ার মধ্যেও তিনি এক ‘ব্লাডি মেরি’ নারীকে দেখতে পেয়েছিলেন।
সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে করে প্রিয়াংকা বলেন, তখন তার বয়স ছিল মাত্র ১১ বছর। মা ও মেয়ে মিলে দিল্লির রাস্তায় গভীর রাতে এক ট্যাক্সিতে করে হোটেলের দিকে যাচ্ছিলেন।

তিনি বলেন, রাত তখন ১১টা। আমরা ক্যাবে করে হোটেলে ফিরছিলাম। হঠাৎ মা লক্ষ্য করেন চালক পরিচিত রাস্তা ছেড়ে অন্য একটি নির্জন পথে গাড়ি ঢোকাচ্ছেন। চালক দাবি করেছিলেন তিনি ‘শর্টকাট’ নিচ্ছেন। কিন্তু মা কোনো ঝুঁকি নিতে চাননি। আমরা দুজন নারী তখন সম্পূর্ণ একা ছিলাম।
অভিনেত্রী বলেন, ঠিক সেই মুহূর্তে মা পেছন থেকে চালকের গলা চেপে ধরেন। চিৎকার করে মা বলেন— ‘গাড়ি এখনই মূল রাস্তায় ঘোরাও, আমার সঙ্গে আমার ছোট মেয়ে আছে।’ মায়ের সেই রূপ দেখে আমি থমকে গিয়েছিলাম। এর পরের চার মাস আমি মায়ের কোনো কথার ওপর একটা কথা বলারও সাহস পাইনি।

এই শাখার আরও খবর

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au