বিশ্ব

বিজেপির স্পিকারকে ‘অপমানের’ প্রতিশোধ নিতে 

রাহুল গান্ধীকে হত্যার হুমকি, যুবক গ্রেপ্তার

  • 7:11 pm - February 20, 2026
  • পঠিত হয়েছে:২০৭ বার
ভারতীয় কংগ্রেস নেতা ও সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ ফেব্রুয়ারি- ভারতের লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীকে ‘বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করার’ হুমকি দেওয়ার অভিযোগে রাজস্থান রাজ্যের কোটা জেলা থেকে গত বৃহস্পতিবার এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কোটা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবকের নাম রাজ সিং।

রাজ সিং সম্প্রতি একটি ভিডিওতে রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি নিজেকে ‘করণি সেনা’-র কোটা জেলার মুখপাত্র দাবি করেন। ভিডিওতে দেখা গেছে, তাঁর পেছনের দেয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্পিকার ওম বিড়লার ছবি টাঙানো ছিল, এবং গলায় ছিল গেরুয়া উত্তরীয়।

ঘটনার পটভূমিতে আছে লোকসভার বাজেট অধিবেশন। ওই অধিবেশনে কংগ্রেসসহ বিরোধীরা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন। রাহুল গান্ধী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপনের প্রস্তাব নিয়ে সরকারকে আক্রমণ করেন। ভারতীয় সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবনের লেখা বই থেকে উদ্ধৃতি দিতে গিয়ে রাহুল বাধা পান, যা সংসদে উত্তেজনা সৃষ্টি করে। স্পিকার ওম বিড়লা পরে অধিবেশনে ধন্যবাদ জ্ঞাপনের প্রস্তাব পাস করান।

রাজ সিং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওতে বলেন, বাজেট অধিবেশনে ২৫ জন বিরোধী সদস্য স্পিকারের অসম্মান ও অপমান করেছেন। তাঁর বিশ্বাস, তা রাহুল গান্ধীর নির্দেশেই হয়েছে। তাই তিনি রাহুলের বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে মারার হুমকি দেন, যদি রাহুল ও সংশ্লিষ্ট সদস্যরা ক্ষমা না চান।

কোটা পুলিশের কর্মকর্তা তেজস্বিনী গৌতম বলেন, কোটার কংগ্রেস নেতাদের অভিযোগের ভিত্তিতে রাজ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানায়, রাজ সিংয়ের করণি সেনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। করণি সেনা রাজস্থানের উগ্র রাজপুতদের একটি সংগঠন, যারা রাজপুত সম্প্রদায়ের অধিকার, সংস্কৃতি ও মর্যাদা রক্ষায় কাজ করে।

স্থানীয় বিজেপি নেতারাও জানিয়েছেন, রাজ সিংয়ের সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই। গ্রেপ্তারের পর কংগ্রেস নেতা কে বেণুগোপাল বলেন, ‘স্বঘোষিত মোদিভক্তরা প্রকাশ্যে রাহুল গান্ধীকে হত্যার হুমকি দিচ্ছে, কিন্তু শাসক দল নির্বিকার রয়েছে। জাতীয় স্তরে বিজেপি ঘৃণা ও প্রতিহিংসার রাজনীতি চালাচ্ছে। সংসদের ভিতরে ও বাইরে এই পরিস্থিতি চলছে।’ কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, ‘আরএসএস–বিজেপির ইকোসিস্টেম গডসের (নাথুরাম) তৈরির কারখানা।’

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au