বাংলাদেশ

রমজানে গ্যাস সংকট: ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

  • 8:03 pm - February 20, 2026
  • পঠিত হয়েছে:২৪৯ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ ফেব্রুয়ারি- পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে গ্যাস সরবরাহ ব্যবস্থায় পরিবর্তন এনেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ শুক্রবার এক চিঠির মাধ্যমে জানিয়েছে, সিএনজি ফিলিং স্টেশনগুলোর গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা আগের ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে।

এর আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ থাকলেও নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। চিঠিতে বলা হয়েছে, রমজান মাসে বিদ্যুৎ উৎপাদন ও ইফতারের সময় গ্যাসের চাহিদা বৃদ্ধির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী:

১ম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত: গ্যাস বিতরণ নেটওয়ার্কে চাপ বজায় রাখতে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে।

১৫ মার্চ থেকে ২৫ মার্চ (ঈদ উপলক্ষে): পবিত্র ঈদুল ফিতরের জন্য মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে এই সময় স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে।

২৬ মার্চ থেকে: ঈদ পরবর্তী সময়ে আগের নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ রাখা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, ইফতার ও নামাজের সময় সাধারণ মানুষের গ্যাস ও বিদ্যুতের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ পরিস্থিতি মোকাবিলায় স্টেশনগুলোতে সাময়িকভাবে সরবরাহ কমিয়ে ঘরোয়া ব্যবহার ও বিদ্যুৎ উৎপাদনে প্রাধান্য দেওয়া হচ্ছে।

এই সিদ্ধান্তের ফলে রমজানে গণপরিবহনের চালকদের ওপর চাপ বাড়তে পারে। তবে ঈদের সময়ে স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখায় সাধারণ যাত্রীরা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au