বাংলাদেশ

জাতীয় পার্টিকে দেখে 'ভুয়া ভুয়া' স্লোগান

কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পার্টিকে বাধা, কেড়ে নেওয়া হল ফুল

  • 5:46 pm - February 21, 2026
  • পঠিত হয়েছে:২২ বার
কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পার্টিকে বাধা, কেড়ে নেওয়া হল ফুল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার-এ শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন জাতীয় পার্টি-র নেতাকর্মীরা। ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে ফুল ও ব্যানার রেখে শহীদ মিনার এলাকা ত্যাগ করতে হয়েছে তাদের।

শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, রাত প্রায় ২টার দিকে জাতীয় নাগরিক পার্টি-র মহানগর ইউনিটের একটি দল পুষ্পস্তবক অর্পণ করতে শহীদ মিনারে প্রবেশ করে। তাদের পেছন পেছন ব্যানার ও ফুলের তোড়া হাতে জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী ঢুকছিলেন। সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় পর্যায়ের কোনো পরিচিত মুখকে দেখা যায়নি।

এনসিপির দলটি পুষ্পস্তবক অর্পণ শেষ করার পর জাতীয় পার্টির ব্যানার দেখতে পেয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করে। একপর্যায়ে স্লোগানরত কয়েকজন জাতীয় পার্টির নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাতীয় পার্টির নেতাকর্মীরা আর শ্রদ্ধা নিবেদন না করেই শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

চব্বিশের অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই গত সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি রাজনৈতিকভাবে চাপে রয়েছে। বিভিন্ন সময়ে তাদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে বলে দলটির অভিযোগ। দলীয় কার্যালয়ে একাধিকবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

অভ্যুত্থানের পক্ষের কয়েকটি সংগঠন জাতীয় পার্টিকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে। বৈরী রাজনৈতিক পরিবেশের মধ্যেই জাতীয় পার্টি ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেয়। তবে কোনো আসনেই জয় পেতে পারেনি দলটি।

এই শাখার আরও খবর

‘সমাজ সংস্কার’-এর নামে গ্রামে নোটিশ জারি গানবাজনা বন্ধের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘সমাজ সংস্কার’-এর কথা বলে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছিল স্থানীয় একটি জামে…

আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…

মুন্সীগঞ্জে হিন্দু নারী কবিরাজ হত্যার রহস্য উদ্ঘাটন, প্রতিবেশী মীর হোসেন গ্রেপ্তার

মেলবোর্ন, ৭ মার্চ- মুন্সীগঞ্জের সিরাজদীখানে হিন্দু নারী ও স্থানীয়ভাবে পরিচিত কবিরাজ রেখা রাণী রায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘদিন…

ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার ৪, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মেলবোর্ন, ৭ মার্চ- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে…

এশিয়ান কাপ শেষে ইরানে ফেরা নিয়ে শঙ্কায় নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় সুরক্ষার দাবি জোরালো

মেলবোর্ন, ৭ মার্চ: ২০২৬ নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দলকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী, ইরানি-অস্ট্রেলীয় কমিউনিটি এবং খেলোয়াড়দের অধিকার…

তেহরান ও ইসফাহানে ইসরায়েলের নতুন দফায় ‘ব্যাপক’ বিমান হামলা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরান ও গুরুত্বপূর্ণ শহর ইসফাহানে নতুন দফা ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au