বাংলাদেশ

সত্য ঘোষের মৃত্যুতে উদীচী’র শোক

  • 6:36 pm - February 21, 2026
  • পঠিত হয়েছে:২২১ বার
বিশিষ্ট গণসংগীতশিল্পী সত্য ঘোষ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- বাংলাদেশ উদীচী শিল্পী-গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, দিনাজপুর জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট গণসংগীতশিল্পী সত্য ঘোষের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। তাঁর মৃত্যুতে দিনাজপুর তথা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণে এক অপূরণীয় ক্ষতি হলো বলে শোকবার্তায় জানিয়েছেন উদীচী নেতৃবৃন্দ।

সত্য ঘোষ বাংলাদেশ উদীচী শিল্পী-গোষ্ঠী দিনাজপুর জেলা সংসদ ও ঢাকা মহানগর সংসদের একজন সক্রিয় কর্মী ছিলেন। পাশাপাশি তিনি প্রগতিশীল বামপন্থী ছাত্র রাজনীতির সাথেও জড়িত ছিলেন। উদীচী’র একনিষ্ঠ কর্মী থেকে পর্যায়ক্রমিকভাবে দিনাজপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি। সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। গণসংগীতে তাঁর অসাধারণ দরাজ কণ্ঠের জন্য ‘দিনাজপুরের ভুপেন হাজারিকা’ খ্যাতি পেয়েছিলেন।

দীর্ঘদিন ধরে দুরারোগ্য ফুসফুসজনিত জটিল রোগে ভুগছিলেন সত্য ঘোষ। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।
শনিবার ২১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় দিনাজপুর ফুলতলা শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তার আগে সকাল ৯ টায় উদীচী দিনাজপুর জেলা সংসদ কার্যালয়ে তাঁর মরদেহ সবার শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au