বাংলাদেশ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পেট্রাপোলে হচ্ছে না অনুষ্ঠান

  • 7:45 pm - February 21, 2026
  • পঠিত হয়েছে:২১০ বার
পেট্রাপোল জিরো পয়েন্ট। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- প্রতি বছর ভারতের বনগাঁ পঞ্চায়েত সমিতি, ছয়ঘরিয়া পঞ্চায়েত এবং ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির উদ্যোগে পেট্রাপোলের জিরো পয়েন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। এতে দুই দেশের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন এবং ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

তবে এবার পরিস্থিতি ভিন্নভাবে দাঁড়িয়েছে। বাংলাদেশে নতুন সরকারের অস্থিরতার কারণে জিরো পয়েন্টে কোনও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠান আয়োজন হচ্ছে না। বাংলাদেশের কোনও সরকারি প্রতিনিধি এবং সাধারণ মানুষও অনুষ্ঠানে আসবেন না।

বনগাঁ পুরসভার পক্ষ থেকে মাতৃভাষা দিবসের অনুষ্ঠান কিছুটা সীমিতভাবে আয়োজন করা হচ্ছে। বনগাঁ শহরের মধ্যেই প্রভাতফেরি ও বিএসএফ ক্যাম্প মোড়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অগ্নিকন্যা পার্কে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বনগাঁ পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার জানিয়েছেন, ‘বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তাই জিরো পয়েন্ট বা পেট্রাপোলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান এবার হচ্ছে না।’

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au