বাংলাদেশ

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী, আলাদা শপথের প্রয়োজন নেই: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

  • 8:27 pm - February 21, 2026
  • পঠিত হয়েছে:১১৭ বার
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শনিবার সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় আর আলাদা শপথ নেওয়ার প্রয়োজন নেই। জাতীয় সংসদ ইতিমধ্যেই নির্বাচন সম্পন্ন করেছে, সংসদে শপথ গ্রহণ করেছি। হ্যাঁ-না ভোট হয়েছে গণভোটে। হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ায় বিলটি সংসদে স্বাভাবিকভাবে উত্থাপিত হবে এবং আলোচনার মাধ্যমে কার্যকর হবে। তাই হ্যাঁ-এর শপথ নেওয়ার কোনো আলাদা প্রয়োজন নেই।’

মন্ত্রী আরও বলেন, ‘হ্যাঁ ভোট জাতীয় সংসদে বসামাত্র স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এটি হবে জুলাই জাতীয় সনদ। গণভোটে হ্যাঁ-এর পাশাপাশি না ভোটও হয়েছে। তা অনুযায়ী সংসদে আলোচনা হবে এবং কিছু বিষয়কে নোট অব ডিসেন্ট হিসেবে রাখা হয়েছে। আইনজীবীরা ইতিমধ্যেই বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন। মূল লক্ষ্য হলো জনসাধারণ যে সিদ্ধান্ত দিয়েছেন তাকে সংসদে দায়িত্বশীল অবস্থান থেকে কার্যকর করা।’

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, ‘বিরোধী দলকে দেশকে কীভাবে সহযোগিতা করবেন তা নিয়ে আন্তরিক হতে হবে। দলমত ভিন্ন থাকতে পারে, কিন্তু সব ইস্যুতে বিরোধিতা করলে দেশ গড়া সম্ভব হবে না। সবাই মিলে কাজ করাই আমাদের প্রত্যাশা। মব সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করলে যারা বাধা দেবে, তারা দেশের শত্রু হিসেবে বিবেচিত হবেন।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূইয়া, বিএনপি নেতা ও পাবলিক প্রসিকিউটর আহমদ ফেরদৌস মানিক, সদর থানা বিএনপির সভাপতি মাইন উদ্দীন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এই শাখার আরও খবর

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au