সর্বশেষ

কেন হলিউডে পাড়ি জমিয়েছিলেন প্রিয়াঙ্কা?

  • 8:35 pm - February 21, 2026
  • পঠিত হয়েছে:১৬১ বার

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- বলিউড ছেড়ে হঠাৎ কেন হলিউডে পাড়ি জমিয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া—এই প্রশ্নের উত্তর তিনি আগেও ইঙ্গিতপূর্ণভাবে দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও নিজের সেই সিদ্ধান্তের নেপথ্যের কারণ স্পষ্ট করে তুলে ধরেছেন তিনি।

প্রিয়াঙ্কা জানান, হিন্দি সিনেমা ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা তার কখনোই ছিল না। তবে কাজের জায়গায় নিজেকে সীমাবদ্ধ মনে হওয়ায় নতুন সুযোগের সন্ধানে বাইরে তাকাতে শুরু করেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, ‘আমি কখনোই বলিউড ছাড়তে চাইনি। কিন্তু হিন্দি সিনেমায় কাজ করার সময় নানা কারণে নিজেকে সীমাবদ্ধ মনে হচ্ছিল। একজন শিল্পী হিসেবে নিজেকে আরও প্রসারিত করতে চেয়েছিলাম। সেখান থেকেই এমন কাজের খোঁজ শুরু করি, যেগুলো আমাকে সত্যিই উৎসাহিত করবে।”

সাক্ষাৎকারে তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে কাজ শুরু করার পর প্রায় ১২ বছর কেটে গেছে। বর্তমানে তিনি এমন এক পর্যায়ে পৌঁছেছেন, যেখানে নিজের পছন্দ অনুযায়ী কাজ বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন-যা মোটেও সহজ ছিল না।

বলিউডে সাফল্যের শীর্ষে থাকার সময়ই প্রিয়াঙ্কা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। একেবারে নতুন ইন্ডাস্ট্রিতে শুরু করতে হয় সবকিছু নতুন করে। পশ্চিমা দুনিয়ায় তাঁর অভিনয়যাত্রা শুরু হয় টিভি সিরিজ কোয়ান্টিকো দিয়ে। এরপর তিনি কাজ করেন বেওয়াচ, দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস এবং সিটাডেল-এর মতো আন্তর্জাতিক প্রজেক্টে।

তবে বিদেশে শক্ত অবস্থান গড়ে তুললেও ভারতীয় সিনেমার সঙ্গে তার সম্পর্ক অটুট। প্রিয়াঙ্কা বলেন, “আমি আমার ভারতীয় সিনেমাগুলো ভীষণ ভালোবাসি। আবার ভারতে ফিরে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমাকে যদি কখনো দুইয়ের একটি বেছে নিতে বলা হয়, সেটা আমি চাইব না। আমি দুই দুনিয়াতেই কাজ করি এবং সেটা উপভোগ করি।”

আগামী দিনে প্রিয়াঙ্কাকে দেখা যাবে হলিউডের পাইরেট অ্যাডভেঞ্চার দ্য ব্লাফ সিনেমায়। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন কার্ল উর্বান। সিনেমাটি ২৬ ফেব্রুয়ারি প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছাড়া নির্মাতা এস এস রাজামৌলি–এর পরবর্তী সিনেমা বারানসী দিয়ে ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা। এ ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন মহেশ বাবু। সিনেমাটি ২০২৭ সালের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

সৌদি আরব, কাতারসহ বিভিন্ন দেশ থেকে ২১ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

মেলবোর্ন, ২২ আগষ্ট- চলতি বছরের ১ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ থেকে ২১ হাজার ৯৫১…

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ আগষ্ট- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে নায়েব আলী (৬০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে…

রাহুলের চাপের পর ছররা গুলির ঘটনায় মামলা করল দিল্লি পুলিশ

মেলবোর্ন, ২২ আগষ্ট- ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংসদ অভিমুখী মিছিল চলাকালে ছররা গুলি ছোড়ার অভিযোগে অবশেষে মামলা করেছে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে গত…

জ্বালানি সংকটে ভয়াবহ পরিস্থিতি, বাংলাদেশে অর্ধেকের বেশি কারখানায় উৎপাদন বন্ধ

মেলবোর্ন, ২২ আগষ্ট- তীব্র জ্বালানি সংকটে দেশের শিল্পকারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় দেশের অর্ধেকের বেশি বস্ত্র ও সুতা উৎপাদনকারী কারখানা পুরোপুরি…

সিলেটে মাজারের দখল নিয়ে রণক্ষেত্র, ওসিসহ আহত ৪০

মেলবোর্ন, ২২ আগষ্ট- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলাম এলাকায় একটি মাজারের ওয়াকফ এস্টেট, মসজিদ ও প্রায় ৪০টি দোকানকোঠার নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের…

শীর্ষ সন্ত্রাসীদের জামিন ঠেকাতে না পেরে হতাশ র‍্যাব

মেলবোর্ন, ২২ আগষ্ট- শীর্ষ সন্ত্রাসীদের বারবার গ্রেপ্তারের পর জামিনে মুক্তির ঘটনায় হতাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে দুর্বল এজাহার বা তদন্তে গাফিলতির কারণে তারা জামিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au