সর্বশেষ

চাঁদাবাজির আতঙ্কের মাঝেই জনসমক্ষে রণবীর-দীপিকা

  • 8:38 pm - February 21, 2026
  • পঠিত হয়েছে:৯১ বার

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- বলিউড অভিনেতা রণবীর সিংকে ঘিরে চাঁদাবাজির হুমকির খবর প্রকাশ্যে আসার পর প্রথমবার জনসমক্ষে দেখা গেল তাকে ও তার স্ত্রী দীপিকা পাডুকোনকে। নিরাপত্তা উদ্বেগের মধ্যেও দু’জনেই উপস্থিত ছিলেন এক বিশেষ অনুষ্ঠানে, যেখানে প্রধান বক্তা ছিলেন দীপিকার বাবা ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাডুকোন। খবর নিউজ ১৮-এর।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে এ অনুষ্ঠান হয়। হুমকির খবরের মধ্যেও বেশ শান্তই ছিলেন দীপিকা-রণবীর। দর্শকাসনে রণবীরের মা অঞ্জু ভাবনানির সঙ্গে বসে ছিলেন তারা।

সম্প্রতি খবর ছড়ায়, রণবীর নাকি একাধিক ভয়েস নোটে অর্থ দাবির হুমকি পেয়েছেন। ঘটনার পর মুম্বাইয়ে তাদের বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবু বলিউড মহলে বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়।

বাবার অনুষ্ঠানে দীপিকাকে দেখা যায় সাদা ঐতিহ্যবাহী সাজে, আর রণবীরকে দেখা যায় কালো স্যুটের সঙ্গে সাদা টি-শার্ট ও ব্লেজারে। সামাজিক মাধ্যমে মুহূর্তগুলো দ্রুত ভাইরাল হয়।

প্রসঙ্গত, আগামীতে দীপিকাকে আগামীতে দেখা যাবে ‘কিং’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে।  ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এছাড়া পরিচালক অ্যাটলির বড় বাজেটের এক ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে কাজ করছেন তিনি। অন্যদিকে, রণবীর সিংকে শেষ দেখা গেছে ‘ধুরন্ধর’ ছবিতে। এর সিক্যুয়েল মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের মার্চে।

এই শাখার আরও খবর

শিক্ষার্থীদের জন্য বিস্তৃত বৃত্তি কর্মসূচি ঘোষণা সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের

মেলবোর্ন, ৮ জুন- উচ্চশিক্ষায় মেধা, যোগ্যতা ও সমান সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন ধরনের বৃত্তি কর্মসূচি পরিচালনা করছে অস্ট্রেলিয়ার Swinburne University of Technology। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে,…

তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী, এমপি ও পল্লবীর শিশুর মৃত্যুতে জাতীয় সংসদে শোক

মেলবোর্ন, ৮ জুন-উনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদসহ দেশের রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা ও সমাজের…

বগুড়ার হোটেল কক্ষে সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পালের মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৮ জুন- বগুড়া শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বিপুল চন্দ্র পালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র…

ভারতে প্রায় ৪ লাখ কোটি টাকা বিনিয়োগে বাংলাদেশি শিল্পপতি রবিন খুদা

মেলবোর্ন, ৮ জুন- ভারতের ডিজিটাল অবকাঠামো খাতে ইতিহাসের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় শিল্পপতি রবিন খুদা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে…

নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে বিশেষ বেঞ্চ চালু

মেলবোর্ন, ৮ জুন- নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাভুক্ত মামলাগুলোর আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের…

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মেলবোর্ন, ৮ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক তামিম ইকবাল। পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au