খেলা

আইসিসির মাস সেরার তালিকায় বাংলাদেশি ব্যাটারের মনোনয়ন

  • 5:12 am - February 22, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার
ছবি: সংগৃহীত

২২ ফেব্রুয়ারি-নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছিল। সেই টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছিলেন সোবহানা মোস্তারি। সেটার স্বীকৃতি স্বরূপ এবার আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।

নেপালে হওয়া সেই টুর্নামেন্টে সবমিলিয়ে ৬ ম্যাচ খেলেছেন সোবহানা। সেখানে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন তিনি। সেই আসরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পান তিনি।

থাইল্যান্ডের বিপক্ষে একটি ছক্কা ও নয়টি চারে খেলেন ৪২ বলে ৫৯ রানের ক্যারিয়ারসেরা ইনিংস। স্কটল্যান্ডের বিপক্ষে সোবহানা করেছিলেন ৪৭ রান। বাকি ম্যাচগুলোতেও ছন্দ ধরে রাখেন তিনি।

নারী ক্রিকেটে সোবহানার পাশাপাশি সেরার লড়াইয়ে আছেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিস।

একই টুর্নামেন্টে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলকে বিশ্বকাপেও তুলেছেন লুইস। ৬ ম্যাচে ১২৪.৮৭ স্ট্রাইক রেটে ২৫১ রান করেছেন। বাংলাদেশের বিপক্ষে জিততে না পারলেও ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন লুইস।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বল হাতে দারুণ ছন্দে ছিলেন নরিস। দুর্দান্ত বোলিংয়ে নিয়েছিলেন ১৫ উইকেট। আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। তাতেই মনোনয়ন পেলেন সেরার দৌড়ে।

এই শাখার আরও খবর

গণপতি চক্রবর্তী হত্যা মামলায় দুই আসামির ডিএনএ মিলল

রংপুর মহানগরীর মাছুয়া পাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ ফরেনসিক অগ্রগতি হয়েছে। ঘটনাস্থল থেকে জব্দ করা কামড় দেওয়া খেজুর,…

রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে আবারও এফআইআর

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ফের এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। বুধবার দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যদের ওপর কথিত…

‘পরিস্থিতি খুব একটা ভালো নয়’, বাংলাদেশে এসেই ব্যাগ হারিয়ে বিপাকে জার্মান পর্যটক

বাংলাদেশে প্রথমবার বেড়াতে এসে বিপাকে পড়েছেন জার্মান পর্যটক কিরিল লেন্ডার উইবার। নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার সময় তার…

‘বাবা আমাকে নিয়ে যাও’, ফোনের পর ধানক্ষেতে মিলল তাজমীনের লাশ

‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে। তুমি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। না হলে ওরা আমাকে মেরে ফেলবে।’ বাবার সঙ্গে মোবাইল ফোনে এটাই ছিল ১৫…

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশি। ২২ বছর বয়সী এই তরুণী পার্থের এডিথ কোওয়ান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au